দিনাজপুরের কাহারোলে গ্যাস ট্যাবলেটে ৪৫ মণ মাছ নিধন, দিশেহারা মৎস্য চাষি
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুরের কাহারোল উপজেলার ০৫ নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম আলামত মেম্বার পাড়ায় মৎস্য চাষির পুকুরে গ্যাস...
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুরের কাহারোল উপজেলার ০৫ নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম আলামত মেম্বার পাড়ায় মৎস্য চাষির পুকুরে গ্যাস...
বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ী গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রায় ৫০ বছরের পুরোনো চলাচলের রাস্তা বাঁশের খুঁটি দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মৃত মতি মাষ্টারের ছেলে টিটু মিয়ার বিরুদ্ধে। এতে মসজিদে যাতায়াত, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, অসুস্থ রোগী বহন এবং কৃষিজমিতে যাতায়াতসহ নানা কাজে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত ওই রাস্তা বন্ধ করে দেওয়ায় শতাধিক পরিবার চলাচলের ক্ষেত্রে দুর্ভোগের শিকার হচ্ছে। বিশেষ করে মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসল্লি, স্কুলপড়ুয়া শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে রোগী বহনের ক্ষেত্রে সমস্যাটি গুরুতর হয়ে উঠেছে। সরেজমিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দিগদাড়ী গ্রামের ওই রাস্তা দিয়ে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মানুষ চলাচল করে আসছেন। সম্প্রতি জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে রাস্তাটিতে বাঁশের খুঁটি স্থাপন করে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে মসজিদে যাতায়াতের পথসহ আশপাশের ২০টি পরিবারের চলাচল ব্যাহত হচ্ছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা লেবু মিয়া জানান, টিটু মিয়ার ভাইয়ের জমি তাঁকে না দিয়ে অন্য এক প্রতিবেশীকে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে টিটু মিয়া পুরোনো রাস্তাটি বন্ধ করে দিয়েছেন বলে তাঁদের অভিযোগ। তবে এ বিষয়ে অভিযুক্ত টিটু মিয়ার সাথে যোগাযোগ করা হলেও তিনি বক্তব্য না দিয়ে চলে যান। ভুক্তভোগীরা জানান, সমস্যাটি সমাধানের জন্য স্থানীয়ভাবে একাধিকবার বৈঠকের আয়োজন করা হলেও টিটু মিয়া সেখানে উপস্থিত হননি বলে তাঁদের অভিযোগ। ফলে দীর্ঘদিনের এ সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। এলাকার সচেতন মহল দ্রুত রাস্তা চলাচলের উপযোগী করে দেওয়ার পাশাপাশি বিরোধের শান্তিপূর্ণ সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের আশঙ্কা, দ্রুত সমস্যার সমাধান না হলে প্রতিবেশীদের মধ্যে বিরোধ ও ঝগড়া-বিবাদ আরও বাড়তে পারে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি আমি লোকমুখে শুনি শোনার পর টিটুকে দীর্ঘদিনের বহুল চলাচল বন্ধ রাস্তাটি খুলে দিতে বললেও এখনো খুলেন দেননি। এদিকে, দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে থাকা ভুক্তভোগীরা সমস্যার সমাধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন।...
সংবাদ বিজ্ঞপ্তি শিক্ষা মানুষের মৌলিক মানবাধিকার। অথচ বাংলাদেশের সংবিধানে শিক্ষাকে সরাসরি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। তাই শিক্ষাকে...
কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধি: দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় প্রতিদিনই ১০-১২ জন...
মালিকুজ্জামান কাকা একের পর এক মামলায় দিশেহারা যশোর রেলগেটের আব্দুর রাজ্জাক। ভূমিদস্যু চক্রের এমনি এক মামলায় তদন্ত রিপোর্ট দিয়েছেন যশোর...
মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছগ্রামে মাহফুজা আক্তার মনি (১৮) নামে এক গৃহবধূর মরদেহ...
[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob