রেজোওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে ধর্মীয় উপাসনালয় ভাংচুরের প্রতিবাদে শাস্তির দাবীতে মানববন্ধন হয়েছে। আজ (১১ সেপ্ট:) রবিবার বিরামপুর হাসপাতাল রোডে প্রেসক্লাব মোড় মহাসড়কের পাশে উপজেলার দিঘলচাঁদ গ্রামে খ্রীষ্ট ধর্মীয় উপাসনালয় ভাংচুর,বাইবেল ও ক্রুশ অবমাননাকারীদের শাস্তির প্রতিবাদে খ্রীষ্ট সম্প্রদায় মানববন্ধন করেছে।আজ দুপুর ১২ ঘটিকার সময় উক্ত এলাকার নারী-পুরুষদের নিয়ে দিঘলচাঁদ এলাকার ধর্ম পিপাসূ মানববন্ধন করেছে। এবিষয়ে ইউনাইটেড বথানী চার্চের সভাপতি ও পালক ইলিয়াস সরেন বলেন,২০০৬ সালে দিঘলচাঁদ গ্রামের মুচিয়া মার্ডি ও তার ছেলেরা খ্রীষ্টধর্ম গ্রহণের আবেদন করেন। সেই মোতাবেক ২০০৬ সালের ৩০ জুন তারা খ্রীষ্ট ধর্ম দীক্ষিত হন। মুচিয়া মার্ডি তার নিজ গ্রামে গির্জা নির্মানের জন্য ৩৩ শতক জমি দান করেন। ২০১৪ সালে মুচিয়া মার্ডি মারা গেলে তার ছেলেরা সেই দান কৃত জমি দখলের চেষ্টা করেন। চলতি বছরে ২১ এপ্রিল বিবাদীরা গির্জার দরজা জানালা ভাংচুর করে এবং ১০ জুন ঘরের টিন ও আসবাবপত্র নিয়ে যায়। এসময় তারা বাইবেল অবমাননা ও ক্রুশ ভাংচুর করে থাকেন। এমন ঘটনায় মুচিয়া মার্ডির ছেলে বিষান মার্ডিসহ ১১জনকে আসামী করে গির্জার সেক্রেটারী জোহান হাঁসদা ২০ জুলাই আদালতে মামলা করেন। উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে খ্রীষ্ট ধর্মীয় উপাসনালয় ভাংচুর,বাইবেল ও ক্রুশ অবমাননাকারী প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন উক্ত ধর্মীও সম্প্রদায়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,পারগানা করাবিন হেমরম,আলকসিউস হেমরম,গির্জার সেক্রেটারী জোহান হাঁসদাসহ এলাকার শতাধিক নারী পুরুষ সহ প্রমূখ গণ।








