এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে আপন ফুফার বিরুদ্ধে ভাতিজির শ্রীলতাহানির থানায় অভিযোগ। আজ (২রা অক্টোবর ২০২৩) দিনাজপুর বিরামপুরে আপন ফুফার বিরুদ্ধে ভাতিজির শ্রীলতাহানির অভিযোগ উঠেছে। উক্ত সংবাদের ঘটনায় সরজমিনে জানা যায় যে,বিরামপুর পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ড দাশআড়া গ্রামে এমন ঘটনা ঘটে। এবিষয়ে থানায় অভিযোগকারী সামিয়ার পিতা সানোয়ার হোসেনের লিখিত অভিযোগের সূত্র ধরে জানা যায় যে,সানোয়ার হোসেনের নাবালিকা কন্যা সামিয়া খাতুন (১৫),মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের,নবম শ্রেণীর ছাত্রী স্কুলে যাতায়াতের সময় প্রতিনিয়ত একই গ্রামের মৃত শামসুদ্দিনের জামাই মজমুল হক মেয়ের আপন ফুপা কু-প্রস্তাব দিয়েই থাকতো। এরই ধারাবাহিকতায় বেশ কিছুদিন যাওয়ার পর মেয়েটি উক্ত ঘটনা তার পিতামাতাকে জানালে তার পিতা মাতা উক্ত বিবাদী কে উক্ত বিষয়ে মজমুল হককে সতর্ক করেন। এমন অবস্থায় মেয়ের ফুপা মজমুল হক ক্ষিপ্ত হয়ে মেয়ের পিতা ও মাতা কে বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করেন। একপর্যায়ে বাক-বিত্মায় বিবাদী গণ সংঘর্ষের সৃষ্টি করেন। এমন অবস্থায়
একই গ্রামের বাবুল হোসেনের ছেলে সবুজ মিয়া,মজমুল হকের স্ত্রী শামসুন্নাহার,সবুজের স্ত্রী মিথিলা,মৃত্যু শামসুদ্দিনের স্ত্রী পিয়ারা বেগম,বাদী সানোয়ার হোসেন ও তার স্ত্রী জামাই মুসা এবং মেয়েকে বেধড়ক মারপিট করেন।স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করেন। এমন অবস্থায় বাদী বিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বিরামপুর থানা অভিযোগের তদন্তকারী এসআই আশরাফ হোসেনের নিকট জানতে চাইলে তিনি উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন যে,বিষয়টি তদন্ত অব্যাহত রয়েছে।
এবিষয়ে স্থানীয় জনসাধারণের নিকট জানতে চাইলে তারা জানান উক্ত ঘটনাটি সত্য কিন্তু মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলিতেছে।
অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের
কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...








