রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি”এমনই বিশ্ব গড়ি” এরই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর বিরামপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজনে বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২এপ্রিল) শনিবার সকাল ১০ঃ৩০ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের হয়ে উপজেলা পরিষদের গেটে আসে। উক্ত দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে র্যালী ও আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহসিয়া তাবাসসুম এর সভাপতিত্বে আরম্ভ হয়। উক্ত দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু সহ প্রমূখ গণ। অত্র অনুৃষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু,বিরামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অদৈত্য কুমার অপু,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার শাম্মী আকতার,বিরামপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠা গোলাম মোস্তফা,উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক এনামুল হক সহ বিভিন্ন প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ প্রমূখ গণ উপস্থিত ছিলেন বলে জানা যায়।।







