এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বিরামপুর উপজেলা কমাণ্ডের আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। বুধবার (২৭ আগষ্ট-২৫) সংগঠনের কার্যালয়ে উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণের সমর্থনে সামসুদ্দিন মণ্ডল আবুলকে আহবায়ক ও মোস্তাক হোসেন মাষ্টারকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। উপস্থিত তারা বলেন,আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক অবিস্মরণীয় নাম। তাঁর নেতৃত্ব, সাহসিকতা ও স্বাধীনতার ঘোষণাই বাঙালি জাতিকে প্রেরণা জুগিয়েছিল। আজ বিরামপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি সেই চেতনা ধারণ করে মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বলে আমি বিশ্বাস করি। “শহীদ জিয়া ছিলেন একজন খাঁটি মুক্তিযোদ্ধা। তিনি শুধু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেননি, যুদ্ধ-পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায়ও কাজ করেছেন। তাঁর আদর্শকে ধারণ করেই এই কমিটি মুক্তিযোদ্ধাদের স্বার্থে কাজ করবে।”যে স্বাধীনতার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লড়েছিলেন, সেই স্বাধীনতা রক্ষা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তরুণদের কাছে পৌঁছে দিতে হবে। নবগঠিত আহ্বায়ক কমিটি এ লক্ষ্যেই এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা। ”আজকের এই ঐতিহাসিক মুহূর্তে বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় আমি আন্তরিকভাবে আনন্দিত। আমাদের মহান মুক্তিযুদ্ধ ছিল জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম, যেখানে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। এই কমিটি শুধু সংগঠন পরিচালনার জন্য নয়,বরং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও বহন করবে। আমরা চাই মুক্তিযোদ্ধাদের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হোক,এবং তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত হোক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি,নবগঠিত আহ্বায়ক কমিটি মুক্তিযোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠা,ঐক্য দৃঢ়করণ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে সমাজে নেতৃত্ব দেবে। মুক্তিযোদ্ধারা আমাদের জাতীয় সম্পদ—তাদের সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”এ উপলক্ষ্যে জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের আহবায়ক মকছেদ আলী মঙ্গলিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের আহবায়ক মকছেদ আলী মঙ্গলিয়া,সদস্য সচিব ছিদ্দিকুল হক বাচ্চু,উপজেলা বিএনপি’র সভাপতি মিক্রা শফিকুল আলম মামুন,সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ন কবীর,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু,সাবেক সভাপতি মোজাম্মেল হক প্রমূখ গন। আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন,যুগ্ম আহবায়ক ইছাহাক আলী,সদস্য শফিকুল ইসলাম,নিয়ামুল হক,রিয়াদ আলী ও তাহের উদ্দিন আহমেদ।








