রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-মাহে রমজান মাসেও দিনাজপুর বিরামপুরে মাদকদ্রব্যের জমজমাট ব্যবসা দেখার কেহ নাই। আজ (১৭ এপ্রিল) বিরামপুরে বিভিন্ন স্হানে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জমজমাট ব্যবসা চিত্র ফুটে ওঠেছে। যার মধ্যে শহরের মধ্যে ঘোড়াঘাট রেলঘুমটি,মির্জােুর,শিমুলতলী,কলেজ বাজার,মামুূদপুর,হাবীবপুর,গোহাটি,কলাবাগান,বিএনপি মোড়,রেলস্টেশন,কাউয়া পাড়া,জোলাগাড়ি কল্যাণপুর, ছাড়াও অনেক স্থানে মাদকের কেনা বেচা চলছে অবাদে। এছাড়াও সকল ইউনিয়নের বাজার ও গ্রাম মহল্লার মুদি দোকানে চলছে অবাধে মাদকদ্রব্যের কেনাবেচা। এ বিষয়ে স্হানীয় জনসাধারণের নিকট জানতে চাইলে তারা বলেন দেখা যাচ্ছে রমজান মাসে বেশি ভাগে চলছে মাদকের জমজমাট ব্যবসা। এ বিষয়ে দেখবে কে আছে তো স্হানীয় অনেক নেতা ও প্রশাসন। তারা আসলেই কি কিছুই দেখে না। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে গাঁজা,ইয়াবা,হিরোইন,যৌন উত্তেজনা সিরাপ। বিশেষ দৃষ্টি কোণ থেকে জানা যায় যে,স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্ররা বিশেষ ভাবে জড়িত রয়েছে বলে জানা যায়। তারা আরও বলেন,রেলস্টেশনের পশ্চিম পার্শ্বে ২ নং প্লাটফর্ম এলাকায় ভাম্যমান ও কেহ তার বাড়ি থেকে মাদক বিক্রয় করছে। উক্ত স্হান গুলোতে পুলিশি টহল জোরদার করা একান্ত প্রয়োজন। এলাকার সূশীল সমাজ এ বিষয়ে উক্ত স্হান গুলোতে প্রশাসনের টহল জোরদার করলে কিছুটা হলেও মাদকের কেনা বেচা হ্রাস পাবে বলে মন্তব্য করেন। আর তা না হলে সমাজে পরিবার নিয়ে টিকে থাকা বড় দ্বায় হয়ে পড়বে।
এ বিষয়ে জনসাধারণ স্হানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানা যায়।।
Views: 479
Related