রেজওয়ান আলী ,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ-দিনাজপুর বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর (বসুন্ধরা) আবাসিক এলাকায় নিজ বাড়ি থেকে মোশারফ হোসেন ঝন্টু (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মোশারফ হোসেন ঝন্টু পৌর শহর পূর্বজগন্নাথপুর (বসুন্ধরা) আবাসিক এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। উক্ত নিহত মোশারফ হোসেন ঝন্টু রাহবার কোচের সুপার ভাইজার। এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। আজ (৩০মার্চ) বুধবার সকাল সাড়ে ১০ টার সময় পৌর শহর পূর্বজগন্নাথপুর (বসুন্ধরা) আবাসিক এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী বরাত দিয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ বলেন,নিহত মোশারফ হোসেন ঝন্টু বাসায় একাই ছিল। তার স্ত্রী ও সন্তানেরা ঠাকুরগাঁও,দিনাজপুর ও রংপুরে বসবাস করত। মোশারফ হোসেন ঝন্টু রাহবার ঢাকা কোঁচের সুপারভাইজারের কাজ শেয করে গত (২৭ মার্চ) রোববার ডিউটি শেষ করে তার নিজ বাড়ীতে ঘুমে ছিলেন। আজ সকালে আশে পাশের মানুষ দূর্গন্ধ পেয়ে ও মোশারফ হোসেন ঝন্টুর
মরাদেহ দেখে বিরামপুর থানা পুলিশকে খবর দেয়। জানতে চাইলে,বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,স্থানীদের সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার বিরামপুর সার্কেল একেএম ওহেদুন্নবীসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তত শেষে
ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ায় ছাঁয়া নেমে এসেছে বলে এলাকায় বসবাসকারীর মন্তব্য।।








