এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুর দিওড় ইউনিয়নে এমপির নির্দেশে নিজ অর্থায়নে কাঁদা রাস্তা সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। আজ (২রা অক্টোবর-২৩) দিনাজপুর বিরামপুর দিওড় ইউনিয়নে জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক দিনাজপুর-৬,এর নির্দেশে নিজ অর্থায়নে কাঁদা রাস্তা সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।
এরই ধারাবাহিকতায় বিরামপুর উপজেলাধীন ৪নং দিওড় ইউনিয়নের বাশবাড়িয়া,মাগুরা পাড়া,নলিয়াপাড়া,বড় গোপালপুর সহ ইউনিয়নের অনেক পাড়া মহল্লায় নিজ অর্থায়নে কাঁদা রাস্তা সংস্কারে রাবিশ দিলেন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রায় গ্রাম অঞ্চলে একটানা বর্ষার পানির কারনে গ্রামীণ কাচা রাস্তা গুলি চলাচলে অযোগ্য হয়ে যায়। ফলে যানবাহন চলাচলে জনমনে দুর্ভোগ দেখা দেয়। ঠিক এই সময়ে মাননীয় জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-৬,শিবলী সাদিক এর নির্দেশ ও দিক নির্দেশনায় দৈনন্দিন চলাচলে বিপাকে পড়া ইউনিয়নবাসির কষ্ট লাঘবে সার্বক্ষনিক পাশে থাকার প্রত্যয়ে ইউনিয়নের পাড়া মহল্লার কাদা রাস্তাগুলি নিজ উদ্যোগে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন চেয়ারম্যান আঃ মালেক মন্ডল। এসময় তিনি ইউনিয়নের কর্তব্যরত গ্রাম পুলিশগণের দ্বারা কাদা রাস্তা সংস্কার করেন। পাশাপাশি ইউনিয়নের মধ্যে মাদকাসক্ত যুবকদেরকে দূরে রাখার লক্ষ্যে প্রায় গ্রাম মহল্লায় পাড়ার যুবকদের মাঝে ধুলার জন্য ফুটবল বিতরণ করেন। যার কারণে এলাকার যুবদল খেলাধুলায় বেশিই করে সময় দেওয়ার কারণে খারাপ পথ গুলো হারিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।
এসময় স্থানীয় ওয়ার্ড সদস্য সদস্যা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।








