রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর ঐতিহ্যবাহী বিরামপুর প্রেসক্লাবের নতুন ভবন নির্মানের লক্ষ্যে ভিত্তি স্থাপন ও নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্র:) দুপুর সময়ে তাহা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে প্রেসক্লাব চত্বরে বিদায়ী সভাপতি অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,দিনাজপুর-৬আসনের সংসদ সদস্য শিবলী সাদিক,উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু,পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী,উপজেলা নির্বাহী অফিসারপরিমল কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু ও মেসবাউল ইসলাম মন্ডল,থানার ওসি সুমন কুমার মহন্ত,উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামল কুমার রায়,মহিলা কলেজের
উপাধ্যক্ষ ও প্রেসক্লাব নির্বাচন কমিটির প্রধান নির্বাচন কমিশনারমেসবাউল হক, প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আকরাম হোসেন,সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ গণ। উক্ত অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শপথ বাক্যপাঠ করানো হয় এবং শেষে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও অতিথিবৃন্দ প্রেসক্লাব নতুন ভবন নির্মানের লক্ষ্যে ভিত্তি স্থাপন করেন।







