রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর জেলা অর্ন্তরগত বিরামপুর প্রেসক্লাব কর্তৃক বিরামপুর থানায় অবস্হান রত থানা ইন্সপেক্টর (তদন্ত) মতিয়ার রহমানকে বদলী জনিত কারণে বিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। উক্ত বিষয়ে প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে (২৭ডিসেম্বর) সোমবার সন্ধ্যা ৭ঃ৩০ ঘটিকার সময় প্রেসক্লাব সভাপতি ডক্টর নুরুল ইসলামের সভাপতিত্বে ঢাকামোড় (অস্থায়ী কার্যালয়) বিরামপুর প্রেসক্লাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত প্রেসক্লাবের আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমানের এর সঞ্চলনায় বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর নুরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত,ইন্সপেক্টর (তদন্ত) মতিয়ার রহমান,সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরুল হক,সহ-সভাপতি জালাল উদ্দিন রুমি,সহ-সভাপতি এসএম মাসুদ রানা,কোষাধ্যক্ষ শাহ আলম,প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিক,সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার,সাংবাদিক মোস্তাফিজুর রহমান ও সাংবাদিক ফরিদ হোসেন প্রমুখ গণ।
প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ও উপস্থিত সকল সদস্যগণ ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন। উক্ত বিদায়ী অনুষ্ঠানে বিরামপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে ইন্সপেক্টর (তদন্ত) মতিয়ার রহমান বলেন,আমার দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ থানায় বদলী হয়েছে। আমি ইন্সপেক্টর (তদন্ত) হয়ে বিরামপুরে আসার পর থেকে আমার সাধ্যমত যতটুকুই পারছি সবাইকে সেবা ও সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু করতে পেরেছি । তবে আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি। আমি একটা কথা বলতে পারি যে,আমার কাছে থেকে কেউ কোনদিন এসে কোন সহযোগীতা বা কোন আইন-ই-পরামর্শ না নিয়ে ফেরত যায় নাই। বিরামপুর উপজেলার মানুষ অনেক ভালো। আমি সব সময় যে কোন কাজে কর্মে সাংবাদিক ভাইদের সহযোগিতা পেয়েছি। সে জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব।।








