মোরশেদ মানিক , বিরামপুর (দিনাজপুর) থেকে :
দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে প্রফেসর আশিষ কুমার সরকার ১২ এপ্রিল বিকেল ৩টায় যোগদান করেছেন। প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার দীর্ঘসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। নবাগত অধ্যক্ষ আশীষ কুমার সরকার এই কলেজেরই এইচএসসি ১৯৯০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। একই কলেজের শিক্ষার্থী অধ্যক্ষ হিসেবে যোগদান করার খবরে এইচএসসি ১৯৯০ ব্যাচের শিক্ষার্থীরাও উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। দিনাজপুর সরকারী কলেজ বাংলা বিভাগ প্রফেসর আশিষ কুমার সরকারকে আনুষ্ঠানিক ভাবে বিদায় দেন। বিরামপুর সরকারী কলেজের যোগদান অনুষ্ঠাননের শেষ পর্যন্ত দিনাজপুর সরকারী কলেজ বাংলা বিভাগের শিক্ষকগন তার সাথে ছিলেন। সরকারী চাকুরীতে বদলী-যোগদান স্বাভাবিক বিষয়। কিন্তু প্রফেসর আশিষ কুমার সরকারকে দিনাজপুর সরকারী কলেজ বাংলা বিভাগের শিক্ষকগন আন্তরিকতার সাথে বিদায় জানিয়ে নতুন দায়িত্বে যোগদান অনুষ্ঠান শেষ করেই ফিরে যান, এমন ঘটনা বিরল এবং প্রশংসনীয়।
যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন মন্ডল, পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু, বিরামপুর সরকারী কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. খায়রুল আলম, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরোমের আহবায়ক এ্যাডভোকেট মোরশেদ মানিক, বিরামপুর শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি সহযোগী অধ্যাপক সাইদুর রহমান , বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সেলিম , নবাগত অধ্যক্ষর সহপাঠিগন, বিরামপুর সরকারি কলেজের শিক্ষক-কমচারী, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিরামপুর সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর আশিষ কুমার সরকার এর আগে স্থানীয় এমপি- সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করতে মতিহারার বাসভবনে যান।








