এখন ছোটো থেকে বড়ো প্রতিটি মানুষের হাতেই আছে কমপক্ষে একটি করে স্মার্টফোন। আর এই স্মার্টফোনেই লুকিয়ে আছে গোটা জগৎ অর্থাৎ সোশ্যাল মিডিয়া। বর্তমান সময়ে প্রায় সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এই যুগটাকে সোশ্যাল মিডিয়ার যুগ বললেও ভুল কিছু হবে না।
এখন সবকিছুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া যায়। যেমন- সাজ সরঞ্জামের জিনিস, পড়াশোনার সামগ্রী, নিত্যনৈমিত্তিক ব্যবহারের সব জিনিস, খাবার দাবার ইত্যাদি। সোশ্যাল মিডিয়া বলতে মূলত ইউটিউব, টুইটার, ইন্সটাগ্রাম, ফেসবুক কেই বোঝানো হয়। নিত্যদিন এত পরিমাণ মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজের অলস সময় কাটান যে কোনো না কোনো ভিডিও, ছবি, খবর প্রতিদিন ভাইরাল হতেই থাকে।
সাপ ভীতু সরীসৃপ প্রাণী। কিন্তু এই ভীতু প্রাণীকেই মানুষ ভীষণ ভয় পায়। এরা কানে শুনতে পায় না। কিন্তু মাটির সাথে গভীর সম্পর্ক হওয়ার কারণে নিঃশ্বাসের আওয়াজ পর্যন্ত অনুভব করতে পারে।
তাই নিজেদের আত্মরক্ষা করতে এরা হামলা করে। এই প্রাণী পায়ের আওয়াজ ফলো করতে পারে, অনুভব করতে পারে যেকোনো কিছুর শব্দ। সাপ মানেই বিষধর নয়। বেশকিছু সাপ রয়েছে বিষহীন। কিন্তু অনেকেই বিষধর আর বিষহীন সাপের পার্থক্য করতে পারে না।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে দুটি সাপের শঙ্খ লাগার দৃশ্য। “শঙ্খ লাগা” র অর্থ হল দুটি সাপের যৌন মিলন। ভিডিওটিতে এই সময় দেখা গেছে কেউ একজন গামছা পেতে দিয়ে গেছে। তার ওপরেই শঙ্খ লেগেছিল বিশালাকার সাপ দুটির।
9 বছর আগে এই ভিডিওটি আপলোড করা হয় “নাতাশা ঘোষ” নামক ইউটিউব চ্যানেল থেকে। যেখানে বর্তমানে 48 লাখ ভিউজ ছাড়িয়েছে। বিপুল পরিমাণে লাইক, কমেন্ট ও শেয়ার হচ্ছে ভিডিওটিতে। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন।








