বিশিষ্ট শিল্পপতি ইফতেখার উদ্দিন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা ও চট্টগ্রামে খাবার বিতরণ
মো: মফিদুল ইসলাম সরকার :
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, রাজ ওভারসীজ লিমিটেড ও বোননজা গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ইফতেখার উদ্দিন আহমেদ (ইফতি)-এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কোরআনখানি, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে চট্টগ্রামের নিজ এলাকা ফটিকছড়ি, রায়পুরা, ঢাকার কালীগঞ্জ ও উত্তরাসহ বিভিন্ন এলাকার মসজিদ ও এতিমখানায় পবিত্র কোরআনখানি, দোয়া মাহফিল এবং এতিমদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়।
এ ছাড়া ‘ইফতেখার উদ্দিন আহমেদ (ইফতি) স্মৃতি পরিষদ’-এর উদ্যোগে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদ, মোহাম্মদপুরের বাইতুল ফালাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, দারুল উলুম বাইতুল জান্নাত মাদ্রাসা ও এতিমখানা, ভাঙ্গা মসজিদ, মিফতাহুল উলুম ক্যাডেট মাদ্রাসা এবং মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিম ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণের পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় জুমার নামাজের পর কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
মোহাম্মদপুরের দারুল উলুম বাইতুল জান্নাত মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি উমর ফারুক। এ সময় মুফতি শহিদুল্লাহ, সিনিয়র শিক্ষক মাওলানা জহিরুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‘ইফতেখার উদ্দিন আহমেদ (ইফতি) স্মৃতি পরিষদ’-এর সভাপতি আনিক ইনতেসার আহমেদ ও সাধারণ সম্পাদক হাসান মঞ্জুসহ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে খাবার বিতরণ কার্যক্রমে অংশ নেন।
মরহুম ইফতেখার উদ্দিন আহমেদ (ইফতি) শিল্প ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রার্থী মাঈন উদ্দিন নটুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রার্থী মাঈন উদ্দিন নটুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হাকিকুল ইসলাম খোকন.বাপসনিউজঃ বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬কে সামনে রেখে নিউইয়র্কের...








