অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সাকিব আল হাসানকে অধিনায়ক রেখে ১৫ সদস্যের দলের তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকায় চমক মাহমুদউল্লাহ রিয়াদের না থাকা। অন্যদিকে নিজেকে প্রমাণ ছাড়াই দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।
বুধবার (১৪ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে এই দল ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
টাইগারদের স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন. মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।
এছাড়া স্ট্যান্ডবাই আছেন শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান ও সৌম্য সরকার।








