Wednesday, October 14, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

বিশ্ববিদ্যালয় ও স্থানীয়দের দ্বন্দ্ব: সংকটের দীর্ঘ ছায়া

admin by admin
August 31, 2025
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

 

গতরাতের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিংবা বছরের অন্যান্য সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ ঘটে। শুধু গ্রামবাসী নয়, কখনো কখনো এই সংঘর্ষ ব্যবসায়ী কিংবা পরিবহন সেক্টরের লোকদের সাথেও হয়। এতে উভয়পক্ষেই আহত-নিহত পর্যন্ত ঘটে এবং দীর্ঘ সময় শিক্ষা কার্যক্রম স্থবির হয়। সাধারণত এসব দ্বন্দ্বের বিচারে শিক্ষার্থীদের নিরীহ বা বেগুনাহ ধরে সালিশ-বৈঠক, মামলা-মীমাংসা সম্পন্ন হয়। ফলে সমস্যার মূলোৎপাটন হয় না, বরং সমস্যা থেকেই যায়। গতরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাইকিং করে সংঘর্ষে উভয় পক্ষে আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ—ভাবা যায়! এই সংঘর্ষের রেশ এখানে থামছে না; বরং অতীত স্মৃতি বলছে—জল আরও ঘোলা হবে। অথচ খোঁজ নিলে জানা যায়, অতীতের সব ঘটনা নারী শিক্ষার্থীকে উত্যক্ত করা, নেশাজাতীয় দ্রব্যের লেনদেন কিংবা সামান্য কোনো বিষয়ে কথা-কাটাকাটিরমতো তুচ্ছ বিষয়কে ঘিরেই ঘটেছে।

 

যে জনপদে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, সে জনপদের ভাগ্য খুলে যায়। সেখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হয়। ব্যবসার নানা দ্বার উন্মোচিত হয় এবং মানুষ আর্থিকভাবেস্বাবলম্বী হয়ে ওঠে। সবচেয়ে বড় কথা, ওই অঞ্চলের মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়। আর শিক্ষা নামক মৌলিক মানবিক অধিকার তাদের দ্বারের কাছেই এসে দাঁড়ায়। কোনো বিশ্ববিদ্যালয় তার সব শিক্ষার্থীকে হলে রাখার সক্ষমতা রাখে না। তাই আশেপাশে অসংখ্য মেস, হোটেল-রেস্টুরেন্ট গড়ে ওঠে। কৃষক থেকে মজুর, ধোপা থেকে নাপিত—সবাই উপকৃত হয়। মোটকথা, চারদিকে একটা রমরমা পরিবেশ ও পরিস্থিতি সৃষ্টি হয়। যেন রোজ মেলা বসে। বাবা-মায়ের দুশ্চিন্তাও কমে যায়, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অল্প টিউশনের বিনিময়ে তাদের সন্তানের শিক্ষায় সহযোগিতা করে। এলাকাবাসী কি এসব অবদান গুনে দেখে? দেশের নানা প্রান্ত থেকে চার-পাঁচ বছরের জন্য আগত মেহমানদের তারা কেমন চোখে দেখে? অথচ তাদের কৃতজ্ঞ থাকার কথা।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটেছে। পাহাড়-নদী আর অরণ্যে ঘেরা দেশের সবচেয়ে সুন্দর ক্যাম্পাসে যে শান্তি বিরাজিত থাকার কথা ছিল, বাস্তবে তার অভাব স্পষ্ট। রাজনৈতিক অন্তঃকোন্দল, স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের উত্তেজনা এবং “আমি স্থানীয়” ও “আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী”—এমন বিভাজন বারবার বিষিয়ে তুলেছে পরিবেশকে। শিক্ষার্থীদেরও দোষ হতে পারে, অন্যায়ও করতে পারে—এই বোধ অনেক সময় অনুপস্থিত থাকে। বরং একজনের ভুলকে আড়াল করতে সবাই ঝাঁপিয়ে পড়ে, আর সেখান থেকেই ঘটে রক্তারক্তির ঘটনা। শুধু চুয়েট নয়, দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একই ছবি দেখা যায়। এমনকি ক্যাম্পাসের বাইরে প্রেম করতে গিয়ে প্রেমিকা উত্যক্তের শিকার হলে পুরো বিশ্ববিদ্যালয় গ্রামে হামলে পড়ার ঘটনাও ঘটেছে। সহনশীলতা ও সহিষ্ণুতার ঘাটতি জাতীয় বিপদের পথ প্রশস্ত করছে। আমরা যেন শান্তিতে থাকতেই চাই না।

 

দেশের অন্যতম বৃহত্তম আকৃতি-প্রকৃতির (২৩১২.৩২ একর) চবিরক্যাম্পাস মূলত পাহাড়ি গ্রামবাংলার অনন্য বৈচিত্র্যময়তায় ভরপুর। সেখানে শিক্ষার্থীদের মতোই স্থানীয়দের অবাধ ও অগাধ বিচরণ। গতরাতের ঘটনাটি ঘটেছে রাত ১১টার দিকে। এক ছাত্রী হলে ফিরছিল, অথচ দারোয়ান গেট খুলতে দেরি করছে বা এতরাতেগেইট খুলবে না বলেছে—এই নিয়ে ফ্যাসাদের শুরু। কেউ নিয়ম মানছে না, আবার কেউ মানবিকতা দেখাচ্ছে না। আজকাল কোনো ঘটনার সত্য-মিথ্যা যাচাই করাও কঠিন। সামান্য বিষয়কেও এমনভাবেবাড়িয়ে দেখানো হয়, যে সেখানে সত্য খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায়। দারোয়ানের সঙ্গে বিবাদ মেটাতে স্থানীয়দের আসার প্রয়োজন নেই; বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চয়ই আছে। সেই ছাত্রীর কাছে পর প্রক্টরসহ অন্যান্য অথরিটির ফোন নম্বর থাকার কথা। অথচ সামান্য ঘটনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মব তৈরি করা হয়। শিক্ষার্থী কিংবা স্থানীয়—যেই হোক না কেন, উত্তেজনা কখনো সুফল আনে না, বরং সর্বদাই ক্ষতি ডেকে আনে। স্থানীয়দের মধ্যেও অহং কাজ করে, যা অত্যন্ত অন্যায়। তারা মনে করে, তারা ল্যান্ডলর্ড, সবকিছু তাদের ইচ্ছামতো চলবে। এই ইগোপ্রবলেম বহু সমস্যার সূত্রপাত করেছে। অনেক সোজাসাপ্টা কথাকেও তারা বাঁকা করে উপস্থাপন করে। অথচ অধিকাংশ স্থানীয়ের জীবিকার মূল উৎসই বিশ্ববিদ্যালয়-ঘিরে তৈরি অর্থনীতি—এটা তারা ভুলে যায়। এটি অকৃতজ্ঞতারই প্রমাণ। একটি জনপদে বিশ্ববিদ্যালয় মানে সেই এলাকার মানুষের ভাগ্যের উন্মোচন।

 

চুয়েটের আরেকটি বড় সমস্যা মাদক। অবাধে ও প্রকাশ্যে সেখানে মাদকের কারবার চলে। ক্রেতা ও বিক্রেতা কারা তা অনেকেই জানে। শিক্ষার্থীদের উগ্র মনোভাব এবং ছাড় না দেওয়ার মানসিকতা অনেক তুচ্ছ ঘটনাকে বড় বিস্ফোরণে পরিণত করে। একশো মানুষের মধ্যে কেউ যুক্তিবাদী, কেউ মানবিক, আবার কেউ ভুল বোঝে। মানসিকভাবেশতভাগ সুস্থ কোথাও নেই—না শিক্ষার্থীদের মধ্যে, না সাধারণদের মধ্যে। তাই কোন কথায়, কোন পথে ঝগড়া বাঁধতে পারে—এই বোধ উভয় পক্ষের থাকা দরকার। শিক্ষার্থীদের ড্যাম কেয়ার ভাব দেখানো মানায় না, আবার স্থানীয়দেরসন্ত্রাসী আচরণও গ্রহণযোগ্য নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন নাজুক, তখন অসংযম ও বাড়াবাড়ি ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। ধৈর্য ও সংযমই এ জাতীয় সমস্যার একমাত্র সমাধান।

 

দেশে অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজ রয়েছে, সবই কোনো না কোনো লোকালয়ে অবস্থিত। তবে কেন বারবার চুয়েটঘিরেই এমন সংঘর্ষ হয়? অন্যান্য স্থানের তুলনায় চুয়েটসংলগ্ন এলাকায় অপরাধ ও অপরাধীর সংখ্যা বেশি কেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেটা ক্ষতিয়ে দেখা দরকার। একটি বিশ্ববিদ্যালয়ের সুনাম কিংবা দুর্নাম যেমন প্রতিষ্ঠানের ভাবমূর্তি বহন করে, তেমনি স্থানীয়দের ব্যক্তিত্ব ও মানসিকতারও প্রতিফলন ঘটে। এই মনোরম ক্যাম্পাস দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য আদর্শ হতে পারত। কিন্তু মারামারি করে কেউ বড় হয় না। যদি তাই হতো, কুস্তিগীররাই সমাজ-রাষ্ট্রের নায়ক থাকত। ঝগড়া বা সন্ত্রাস করে কেউ টিকে থাকতে পারে না; নইলে বহু প্রাচীন সভ্যতা ধ্বংস হয়ে যেত।

 

মানুষের প্রকৃত বৈশিষ্ট্য বন্ধুত্ব স্থাপন ও শান্তি বজায় রাখার মধ্যে। মারামারি, হামলা-মামলা কিংবা হানাহানি মানুষের সুস্থ অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে। তাই অরাজকতার জবাবও হোক বন্ধুত্ব। দেশের প্রতিটি ক্যাম্পাস নিরাপদ থাকুক, স্থানীয়রা শিক্ষার্থীদের আশীর্বাদ মনে করুক, শিক্ষার্থীরাও স্থানীয়দের নিরাপদ আশ্রয় ভাবুক। ক্যাম্পাসের চারপাশে গড়ে উঠুক বন্ধুত্ব ও বন্ধনের পরিবেশ। শিক্ষাঙ্গনে চাই সভ্যতার সংস্কৃতি—সংকটের নয়।

 

রাজুআহমেদ, কলামলেখক।

raju69alive@gmail.com

Views: 202

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন

by admin
October 14, 2026
0
6

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর মধ্যে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনেও...

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

by admin
October 14, 2026
0
7

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পর সেখানকার রাজনৈতিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে...

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

by admin
October 14, 2026
0
53

বাংলাদেশে একজন আইনজীবীর অবসরের কোনো বয়স নেই। ৯০, ৯৫, ১০০ বছরেও তিনি কোর্ট করতে পারেন। যেখানে শেষের সীমা নেই, সেখানে...

জিততে পারল না বাংলাদেশ

জিততে পারল না বাংলাদেশ

by admin
October 14, 2026
0
20

পঞ্চম দিনে লড়াই করেও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট জিততে পারল না বাংলাদেশ। আফগান ব্যাটার সেদিকউল্লাহ আটালের সেঞ্চুরি ও...

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

by admin
October 13, 2026
0
15

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বিশাল বহর ও শত শত কোটি ডলারের সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও...

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

by admin
October 13, 2026
0
7

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ October 14, 2026
  • কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত October 14, 2026
  • নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা October 14, 2026
  • বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ October 14, 2026
  • সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন October 14, 2026
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি October 14, 2026
  • অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন? October 14, 2026
  • জিততে পারল না বাংলাদেশ October 14, 2026
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ

      গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ

      October 14, 2026
      কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

      কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

      October 14, 2026
      নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

      নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

      October 14, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d