Monday, September 21, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ খুলনা বিভাগ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা, ২৫ জনের বিরুদ্ধেমামলা

admin by admin
September 21, 2026
in খুলনা বিভাগ, বাংলাদেশের সকল ক্যাম্পাস
0 0
A A
0
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা, ২৫ জনের বিরুদ্ধেমামলা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

এস. এম. সাইফুল ইসলাম কবির:খুলনায় চুরির অভিযোগ তুলে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে (২২) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর নাম উল্লেখ করে আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে মামলার পরও হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিহত আজমুলের বাবা কুতুবউদ্দিন বাদী হয়ে হরিণটানা থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন।

মামলার এজাহার ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পেছনের ইসলামনগর সড়কের মসজিদ গলির একটি মেসে আজমুলকে চুরির অভিযোগ তুলে মারধর করা হয়। একপর্যায়ে তাকে ভবনের ছাদে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তিনি চারতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

রাত দেড়টার দিকে কয়েকজন যুবক তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্র জানায়, আজমুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর তার মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে আজমুলের পরিবারের কাছে ফোন করে এক লাখ টাকা দাবি করা হয় বলে জানিয়েছেন তার বাবা। কুতুবউদ্দিন বলেন, কয়েকজন ছেলে ফোন করে জানিয়েছিল, “আপনার ছেলে আমাদের জিনিস চুরি করছে, এখনই এক লাখ টাকা দিতে হবে।” পরে ওই ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। খবর পেয়ে তিনি চুয়াডাঙ্গা থেকে খুলনায় এসে হাসপাতালে ছেলের মরদেহ দেখতে পান।

মেসের পাশের একটি বাড়ির এক নারী জানান, ছাত্রদের কাছে তিনি শুনেছেন, আজমুল এক ছাত্রের মিলের খাবার খেয়ে ফেলেছিলেন। পরে ভাত চুরি করে খাওয়ার অভিযোগ তুলে কয়েকজন ছাত্র ও বহিরাগত তাকে ছাদে নিয়ে মারধর করেন। দিবাগত রাত আনুমানিক একটার দিকে তিনি চিৎকারের শব্দ এবং পরে ছাদ থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনেছেন বলে জানান।

পুলিশ বলছে, আজমুলের মৃত্যুর পেছনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ওসি ইকবাল হোসেন জানান, যে ভবনে আজমুল থাকতেন সেখানে ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী থাকতেন। তাঁদের অনেকের সঙ্গে আজমুলের অভ্যন্তরীণ বিরোধ ছিল এবং তার প্রতি ক্ষোভও ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে জামা, গেঞ্জিসহ বিভিন্ন জিনিস চুরির অভিযোগ ছিল বলেও জানান তিনি। তবে এসব অভিযোগসহ ঘটনার সব দিক তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি বলেন, “হত্যাকাণ্ডে যতজনই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।”

নিহত আজমুল হোসেন চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় শলুয়া গ্রামের কুতুবউদ্দিনের ছেলে। তিনি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কানাই লাল সরকার জানান, ১০ সেপ্টেম্বর আজমুল ইংরেজি বিভাগে ভর্তি হন। তার সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তেমন কিছু জানত না। পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আজমুল খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী আবাসিক হলের পেছনের মসজিদ গলির একটি মেসে ভাড়া থাকতেন। ঘটনার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post Views: 10

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সুন্দরবন উপকূলে বাজারের আগুনে পুড়ছে সংসার

সুন্দরবন উপকূলে বাজারের আগুনে পুড়ছে সংসার

by admin
September 21, 2026
0
0

নিত্যপণ্যের লাগামহীন দামে হিমশিম মোরেলগঞ্জসহ বাগেরহাটের ৯ উপজেলার মানুষ | কমেছে কেনাকাটা, সংকুচিত সংসারের বাজেট | অতিরিক্ত মুনাফা ও বাজার...

মোল্লাহাটে এক রাতে দুই বাড়ি থেকে ৪ গরু চুরি

মোল্লাহাটে এক রাতে দুই বাড়ি থেকে ৪ গরু চুরি

by admin
September 21, 2026
0
0

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার:বাগেরহাটের মোল্লাহাটে এক রাতেই দুটি বাড়ির গোয়ালঘর থেকে চারটি গরু চুরির অভিযোগ উঠেছে।...

পশুরের ভাঙনে বিপন্ন বানীশান্তার যৌনপল্লী

পশুরের ভাঙনে বিপন্ন বানীশান্তার যৌনপল্লী

by admin
September 21, 2026
0
0

সামনে নদী, পেছনে চিংড়িঘের—টোঙঘরে ১৩০ নারীর ঝুঁকিপূর্ণ জীবন | কমেছে আয়, বাড়ছে খাবারের সংকট | মাদক-জুয়ার আসর নিয়ে অভিযোগ এস....

নটরডেম কলেজ ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে সাজিদুল রাব্বি তোয়াহা সিদ্দিকী 

নটরডেম কলেজ ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে সাজিদুল রাব্বি তোয়াহা সিদ্দিকী 

by admin
September 21, 2026
0
13

ঢাকার ঐতিহ্যবাহী নটরডেম কলেজ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে সাজিদুল রাব্বি তোয়াহা সিদ্দিকী। সে ইউনিভার্সেল...

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে

by admin
September 16, 2026
0
37

কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (ইউবিইএসটি) নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী...

শিক্ষকদের রাজনীতি মুক্ত রাখতে বড় পদক্ষেপ সরকারের

শিক্ষকদের রাজনীতি মুক্ত রাখতে বড় পদক্ষেপ সরকারের

by admin
September 16, 2026
0
42

শ্রেণিকক্ষে পড়াশোনার চেয়ে দলীয় রাজনীতিতেই বেশি ডুবে থাকতেন একশ্রেণীর শিক্ষক। প্রভাব পড়ত সার্বিক ফলাফলে। এবার সেই চেনা ছবি বদলাতে যাচ্ছে।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দৈনিক দেশের সংবাদ

02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

আমাদের অনুসরণ করো

প্রশাসক

    [wps_visitor_counter]

    [wps_visitor_counter]

    বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

    • /প্রবাসী খবর
    • অপরাধ
    • আইন/আদালত
    • আলোচিত নিউজ/ছবি
    • ইতিহাসের পাতায়
    • ইসলাম ধর্ম
    • কবিতা/ছড়া/সাহিত্য
    • করোনাভাইরাস
    • খুলনা বিভাগ
    • খেলা ধুলা
    • চট্টগ্রাম বিভাগ
    • চাকরি
    • জাতীয়
    • জেনেনিন আপনার রাশিফল
    • ঢাকা বিভাগ
    • তথ্যপ্রযুএি
    • নামাজের সূচি
    • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • ন্তর্জাতিক
    • প্রশাসন
    • বরিশাল বিভাগ
    • বাণিজ্য
    • বাংলাদেশ
    • বাংলাদেশের সকল ক্যাম্পাস
    • বিনোদন
    • বিভাগ সমূহ
    • বিশেষ সংবাদ
    • বিশ্ব
    • ভারত/কলিকাতা
    • মতামত
    • ময়মনসিংহ বিভাগ
    • রংপুর বিভাগ
    • রাজধানী ঢাকা
    • রাজনীতি
    • রাজশাহী বিভাগ
    • রুপচচাৃ/বিউটি পার্লার
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স।রাদেশ
    • সর্বশেষ
    • সাংবাদিক/মিডিয়া
    • সিলেট বিভাগ
    • স্বাস্থ্য
    • হিন্দু সহ অন্যান্য
    • হোম
    অপ্রতিমের চেয়ে বছর কয়েক বড় মরিয়মের মৃত্যুতে শোক, সমবেদনা বা কোনো প্রতিক্রিয়া নেই তাঁর বা তাঁর দলের

    অপ্রতিমের চেয়ে বছর কয়েক বড় মরিয়মের মৃত্যুতে শোক, সমবেদনা বা কোনো প্রতিক্রিয়া নেই তাঁর বা তাঁর দলের

    September 21, 2026
    আমার তিন বছরের একটি রিলেশনশিপ ছিল। আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত

    আমার তিন বছরের একটি রিলেশনশিপ ছিল। আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত

    September 21, 2026
    -আগে তো আমরা পাকিস্তানী ছিলাম। জিন্নাহ পাকিস্তান না করলে কি বাংলাদেশ হতো?

    -আগে তো আমরা পাকিস্তানী ছিলাম। জিন্নাহ পাকিস্তান না করলে কি বাংলাদেশ হতো?

    September 21, 2026
    • সম্পর্কিত
    • যোগাযোগ
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • বিজ্ঞাপন দিন

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • বাংলাদেশ
    • করোনাভাইরাস
    • রাজনীতি
    • বিশ্ব
    • বাণিজ্য
    • বিভাগ সমূহ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • সিলেট বিভাগ
      • খুলনা বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • চাকরি
    • খেলা ধুলা
    • বিনোদন
    • মতামত
    • লাইফস্টাইল

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    %d