(যশোর) প্রতিনিধি :
ধর্মীয় সম্প্রীতি, ভক্তি আর আধ্যাত্মিক আবহে ভরে উঠেছে খাজুরা গহেরপুর দাসপাড়া। দাসপাড়া পূজা উদযাপন পরিচালনা পরিষদের উদ্যোগে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ৮ প্রহরব্যাপী মহানামযজ্ঞ।গতকাল সন্ধ্যায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ২নং লেবুতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ রবীন পাল, প্রশান্ত সরকার, সনজিত কুণ্ডু ও নিশির ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনের পর অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হয় আধ্যাত্মিক এই মহাযজ্ঞ। আয়োজক কমিটির সদস্য উত্তম দাস, অরূপ দাস, বিকাশ দাস, বিপ্লব দাস, সুমন দাস ও সজীব দাস জানান, বিশ্বশান্তি ও মানবকল্যাণের উদ্দেশ্যেই এই আয়োজন।তারা আরও জানান, আজ ভোর থেকে শুরু হয়ে আগামীকাল ভোর পর্যন্ত একটানা নামসংকীর্তন চলবে। ইতোমধ্যেই ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে দাসপাড়া এলাকা।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







