Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশী শান্তিরক্ষীদের পেশাদারিত্বের উৎকর্ষতা ও গৌরবোজ্জ্বল ভূমিকা অম্লান থাকবে

admin by admin
June 24, 2023
in জাতীয়, বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

আগামী ৫-৬ ডিসেম্বর ঘানায় ২০২৩ সালের জাতিসংঘ শান্তিরক্ষী মন্ত্রী পর্যায়ের বৈঠক (ইউএনপিকেএম)অনুষ্ঠিত হবে।এই বৈঠকের আগে প্রস্তুতিমূলক আলোচনায় অংশ নিতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস (ইউএসজি ডিপিও), জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স ২৫ থেকে ২৬ জুন বাংলাদেশ সফর করবে।  এই সফর একটি নিয়মিত ও পূর্বনির্ধারিত সফর। জাতিসংঘ শান্তিরক্ষী মন্ত্রী পর্যায়ের বৈঠক বিশ্বে চলমান শান্তিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা এবং তারা যেসব দেশে কাজ করে সেই দেশগুলোতে প্রভাববাড়াতে সদস্য রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ হওয়ার একটি গুরুত্বপূর্ণ ফোরাম। চলমান শান্তিরক্ষা মিশনগুলো আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তাই সেসব চ্যালেঞ্জ মোকাবেলায় মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, কৌশলগত যোগাযোগ, নিরাপত্তা ও শান্তিরক্ষী নারীদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দেয়া হবে। বাংলাদেশ, কানাডা ও উরুগুয়ে এই তিনটি দেশ এবার ঢাকায় এই প্রস্তুতিমূলক সম্মেলনের আয়োজন করছে।

১৯৮৮ সালে ইউএন ইরান-ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ (ইউনিমগ) মিশনে ১৫ জন চৌকশ সেনা পর্যবেক্ষক পাঠানোর মধ্যদিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গৌরবোজ্জ্বল যাত্রা শুরু হয়। সেই থেকে অদ্যবধি বাংলাদেশ বিশ্বের নানা প্রান্তে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে।স্থানীয় জনগণের আস্থা আর ভালোবাসা জাতিসংঘ মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের মূলশক্তি। শান্তিরক্ষা মিশনগুলোতে ব্যক্তিগত শৃঙ্খলা, প্রশাসনিক ও সামরিক দক্ষতার জন্য জাতিসংঘের কর্মকর্তা ও সামরিক কমান্ডারদের কাছে বাংলাদেশি শান্তিরক্ষীদের গ্রহণযোগ্যতা সর্ববিদিত। বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিগত ৩৫ বছর ধরে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে। বাংলাদেশের শান্তিরক্ষীরা পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও আচরণবিধি মেনে তাদের কার্যক্রম পরিচালনা করে। তাদের ইতিবাচক কর্মকাণ্ড বিদেশের মাটিতে বাংলাদেশেরঅবস্থানকে সুউন্নত করেছে এবং আমাদের শান্তিরক্ষীদের শান্তিরক্ষা কার্যক্রমে সম্মানজনক অবস্থানে অধিষ্ঠিত হওয়ার সুযোগ দিয়েছে।

বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণে ১১৮টি দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। এক লাখ ৮১ হাজার ৬৬১ জন বাংলাদেশি শান্তিরক্ষী জাতিসংঘের ৫৬টি শান্তিরক্ষা মিশনে সফলভাবে তাদের দায়িত্ব পালন করেছে যা একটা দেশের জন্য দুর্লভ অর্জন। বাংলাদেশের শান্তিরক্ষীরাতাদের দায়িত্ব পালনকালে ব্যাপক ত্যাগ স্বীকার করেছেন। বিশ্ব শান্তিরক্ষায় এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মোট ১৩৯ জন জীবন বিসর্জন দিয়েছেন এবং ২৪২ জন আহত হয়েছে। তাদেরএই আত্মতাগ বাংলাদেশকে বিশ্বের শীর্ষস্থানীয় শান্তিরক্ষী দেশ হিসেবে গ্রহণযোগ্যতা এনে দিয়েছে।

বাংলাদেশ বিশ্বের বিভিন্ন প্রান্তে জাতিসংঘের চলমান শান্তিরক্ষা মিশনে সর্ববৃহৎ কন্টিনজেন্ট পাঠানোর পাশাপাশি জাতিসংঘ শান্তি কার্যক্রমের নীতিনির্ধারণী প্রক্রিয়ায়ও নেতৃত্বের ভূমিকা পালন করছে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বাংলাদেশকে জাতিসংঘের একটি মডেল সদস্য হিসেবে উল্লেখ করে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশের নেতৃত্ব এবং শান্তিরক্ষা ও মানবিক কার্যক্রমে অবদান রাখার জন্য বাংলাদেশের প্রশংসা করে।বাংলাদেশে শান্তিরক্ষী নির্বাচনে তাদেরব্যক্তিগত ও পেশাগত দক্ষতা, নিষ্ঠা, মানবাধিকার সম্পর্কে সচেতনতা এবং সাহস বিবেচনায় নিয়ে জাতিসংঘের মান নিশ্চিত করে। বিশ্বের বিভিন্ন মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের দক্ষতা ও জনপ্রিয়তা সম্পর্কে জাতিসংঘ অবগত এবং দেশগুলির স্থানীয় জনগণ বাংলাদেশি শান্তিরক্ষীদেরকে তাদের দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য নিবেদিত বলে মনে করে।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ল্যাক্রোইক্সের এই সফর বাংলাদেশের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে এবং শান্তিরক্ষায় দায়িত্বপালন সংক্রান্ত কার্যক্রমে এই সফর ও প্রস্তুতিমূলক আলোচনা বেশ গুরুত্বপূর্ণ। আশা করা হচ্ছে, জাতিসংঘ শান্তিরক্ষী প্রধান বাংলাদেশ থেকে শান্তিরক্ষীর নেয়ার নতুন সম্ভাবনার সূচনা করবে ও বাংলাদেশী শান্তিরক্ষীদের সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি পাওয়া যাবে। শান্তিরক্ষায় ক্রমবর্ধমান ঝুঁকি ও হুমকির কারণে কিছু সদস্য রাষ্ট্র তাদের শান্তিরক্ষী প্রত্যাহার করলে তা পূরণ করতে বাংলাদেশ থেকে শান্তিরক্ষী নিয়োগের বিষয়ে আলোচনা হবে। এই সফর বাংলাদেশের অব্যাহত কূটনৈতিক সাফল্যের অংশ এবং একে ভুলভাবে বোঝার বা এসংক্রান্ত বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো কারন নেই।এটি জাতিসংঘ শান্তিরক্ষা কূটনীতিতে বাংলাদেশের নেতৃত্বের প্রতিফলন এবং আসন্ন সফরের জন্য আমাদের গর্বিত হওয়া উচিত।জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তার সফর প্রমাণ করে যে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান কতটা শক্তিশালী ও গুরুত্বপূর্ণ। এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশের ভেতরের ও বাইরের কিছু গোষ্ঠীকে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক তথ্য দেওয়ার প্রবনতা দেখা যাচ্ছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অতীতের বিভিন্ন মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা সুনাম, কৃতিত্ব অর্জন এবং মানবাধিকার নিশ্চিতে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের শান্তিরক্ষীদের অর্জন ও ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে গড়ে তোলা ইতিবাচক ভাবমূর্তি নষ্ট করার জন্য জাতিসংঘের ভেতরে বাংলাদেশবিরোধী মনোভাব তৈরি করার প্রবনতা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। বাংলাদেশের শান্তিরক্ষা মিশনের বিরুদ্ধে অপপ্রচার কখনও সফল হয়নি এবং এই অপপ্রচার মোকাবিলায় মিডিয়ার কার্যকর অবদান রাখাও জরুরি।বর্তমানে বাংলাদেশহিউম্যান রাইটস কাউন্সিলের অন্যতম সদস্য। কিছুদিন আগে বাংলাদেশের প্রস্তাবিত কালচার অব পিস বা শান্তির সংস্কৃতির প্রস্তাব ১০০টি রাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পাস হয়েছে।বাংলাদেশের অবস্থান জাতিসংঘের কাছে স্পষ্ট এবং এবিষয়ে জাতিসংঘে বিভ্রান্তি তৈরির কোনো অবকাশ নেই।

বাংলাদেশের শান্তিরক্ষীরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের কর্মদক্ষতা ও আন্তরিকটা দিয়ে সবার কাছ থেকে সুনাম ও ভালোবাসা অর্জনে মধ্য দিয়ে তাদের ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে পেরেছে।বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের ৩০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছিলেন যে, মানবাধিকার সুরক্ষার পাশাপাশি গোলযোগপূর্ণ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সেনাদের ভূমিকা তাঁকে মুগ্ধ করেছে, এটা শান্তিরক্ষীদের সাফল্যেরই স্বীকৃতি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অবদান রাখা দেশগুলোর অবস্থান সম্পর্কে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিসকিপিং অপারেশন্সের প্রতিবেদন অনুসারে, সর্বোচ্চ সেনা প্রেরণকারী দেশ হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশের অবস্থান সবার শীর্ষে রয়েছে। বিশ্বের ৪০টি দেশের ৫৪টি মিশনে শান্তি রক্ষায় অসামান্য অবদান রেখে বাংলাদেশী শান্তিরক্ষীরা বিশ্বব্যাপী দেশের গৌরব‌ ও মর্যাদা বৃদ্ধি করেছে। একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতিতেও তারা উল্লেখযোগ্য অবদান রাখছে। শান্তিরক্ষী ও বিভিন্ন ইকুইপমেন্ট পাঠিয়ে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে।শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বর্তমানে দেশের রেমিটেন্স আয় হচ্ছে দুই হাজার কোটি টাকারও বেশী।সংঘাতময় পরিস্থিতি ও প্রতিকূল পরিবেশ মোকাবিলা করেবাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে শান্তির বার্তা বিশ্বমানবতার সেবায় নিরন্তর কাজ করে যাচ্ছে। তাদের এই মহান ত্যাগের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বাংলাদেশের পরিচিতি ও সম্মান বাড়ছে।বাংলাদেশী শান্তিরক্ষীদের নিরলস প্রচেষ্টার ফসল শান্তির সুবাতাস বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ুক এটাই সবার প্রত্যাশা হওয়া দরকার।

বর্তমান শতাব্দীতে তৃতীয় প্রজন্মের শান্তিরক্ষা কার্যক্রম বহুমাত্রিক ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এজন্য আমাদের সশস্ত্র বাহিনীপরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে দায়িত্ব পালনে নিষ্ঠার পরিচয় দিয়ে চলেছে।ভয়-ভীতি, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে, জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশী শান্তিরক্ষীরা শান্তির বার্তা নিয়ে এগিয়ে চলেছে। বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি প্রশিক্ষিত ও সুশৃঙ্খল বাহিনী বিশ্বের যেকোনো স্থানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে সফলতার সাথে বৈশ্বিক শান্তিরক্ষায় তাদের  অবদানের কারনে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।বাংলাদেশী শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালনে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য ভবিষ্যৎ সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে এবং শান্তিরক্ষী সদস্যরা বাংলাদেশকে বিশ্বে একটি শক্তিশালী শান্তি প্রতিষ্ঠাকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং এই প্রক্রিয়া চলমান রাখতে সচেষ্ট।বর্তমানে জাতিসংঘের ৯টি দেশের ১০টি মিশনে ৬ হাজার ৯ জন সেনাসদস্য কর্মরত রয়েছে।তাদের অনন্য অবদানের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বলের পাশাপাশি শান্তিরক্ষা মিশনে একটি মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত হয়েছে।জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বড় অবদান রাখা দেশ হিসেবে বাংলাদেশ এই সফলতার কথা সমগ্র বিশ্বের কাছে তুলে ধরতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের গুরুত্বপূর্ণ অর্জনগুলো তুলে ধরলে দেশের সম্মান বাড়ে। দল মত নির্বিশেষে এই সম্মান বাংলাদেশের সব মানুষের। বহু দশক ধরে তিল তিল করে আত্মত্যাগের মাধ্যমে গড়ে উঠা সুনামের অংশীদার সারা বাংলাদেশ। এই সুনামের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনগুলোতে বিশ্বের বুকে শান্তির নিশানা হিসেবে আমাদের লাল সবুজ পতাকা সমুন্নত থাকুক এটাই প্রত্যাশা।

ব্রিঃ জেঃ (অবঃ) হাসান মোঃ শামসুদ্দীন, এনডিসি,  এএফডব্লিউসি,  পিএসসি, এম ফিল, সামরিক বিশ্লেষক ও গবেষক।

Post Views: 388

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
60

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
88

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
17

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
68

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d