রংপুর বিভাগীয় প্রতিনিধি: বিশ্বসেরা গবেষকদের তালিকায় এ বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৫৯ গবেষকের নাম রয়েছে। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থী গবেষকরাও জায়গা করে নিয়েছেন। আন্তর্জাতিক গবেষক ও বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স ওয়ার্ল্ড সায়েন্টিফিক র্যাঙ্কিং-২০২৪ এর তালিকা প্রকাশ করে। বিশ্বসেরা গবেষকদের তালিকায় এ বছর স্থান পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৩৩ জন গবেষক। সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র্যাঙ্কিং করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ তৌফিকুল ইসলাম, দ্বিতীয় স্থানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, তৃতীয় স্থানে পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান, চতুর্থ স্থানে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী রোকাইয়া সালাম এবং পঞ্চম স্থানে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রাকিব।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা) সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী...





