বেরোবি প্রতিনিধি
বিশ্বসেরা দুই শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক একজন শিক্ষার্থী স্হান পেয়েছেেন।
শনিবার ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বখ্যাত চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর যৌথ জরিপে এ তালিকা প্রকাশ করা হয়।
তারা হলেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও প্রক্টর ড.ফেরদৌস রহমান দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম।ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অভিজিৎ ঘোষ।
ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও প্রক্টর ড.ফেরদৌস রহমান বলেন,এটা অবশ্যই একটা আনন্দের খবর।শিক্ষক হিসেবে বড় পাওয়া। আমার শিক্ষার্থীরা আমাকে সহযোগীতা করেছে।তাদের কাছে আমি রিনি।আমি চাই এ সংখ্যাটা যেন দীর্ঘ হয়।এটা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব ও আনন্দের।সামনে দিনে অনেকে জায়গা করে নিবে এ কামনা।
তালিকায় স্থান পাওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করে ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম বলেন, ‘আমার খুবই ভালো লাগছে। একজন শিক্ষার্থী আমাদের সাথে আছে। এটা আমার পরিশ্রমের প্রতিফল। আশা করি ভবিষ্যতে আমার অনেক সহকর্মী এতে অন্তর্ভুক্ত হবে। বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ছড়াবে।
এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পাওয়া সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গবেষণায় তাদেরকে আরও উদ্বুদ্ধ করবো যাতে গবেষণার ক্ষেত্র তারা প্রসারিত করেন। যাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গবেষণা সমৃদ্ধ হয় এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ভালো একটি অবস্থান অর্জন করতে পারে।
উল্লেখ্য, এলসেভিয়ার প্রতিবছর প্রায় ২ হাজারের বেশি জার্নাল প্রকাশ করে। প্রকাশিত জার্নালে নিবন্ধের সংখ্যা ২ লাখ ৫০ হাজারের বেশি এবং এর আর্কাইভে ৭০ লাখের বেশি প্রকাশনা রয়েছে।








