Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

বিশ্ব ঐতিহ্যের সুন্দরবনে নতুন বিপদ টপ ডাইংয়ের পর এবার ‘পরগাছার’ থাবা, অস্তিত্ব সংকটে সুন্দরবনের প্রাণ সুন্দরী

admin by admin
June 26, 2026
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি :
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দীর্ঘদিন ধরেই জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি ও আগামরা (টপ ডাইং) রোগের মতো নানা সংকটের সঙ্গে লড়ছে। এরই মধ্যে নতুন করে আরও একটি ভয়াবহ হুমকি দেখা দিয়েছে বনের প্রধান বৃক্ষ সুন্দরীর ওপর। সেই হুমকির নাম ‘পরগাছা’। আগে এই পরজীবী উদ্ভিদ শুধু গাছের শাখা-প্রশাখায় সীমাবদ্ধ থাকলেও এখন তা সুন্দরী গাছের মূল কাণ্ড পর্যন্ত বিস্তার লাভ করছে। ফলে ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যাচ্ছে গাছ।
বনবিভাগ ও পরিবেশ বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে সুন্দরবনে পরগাছার উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বৃদ্ধি, নদী-খাল ভরাট হয়ে পানিপ্রবাহ কমে যাওয়া এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার কারণে এই সংকট আরও গভীর হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে আগামী এক-দুই দশকের মধ্যে সুন্দরী গাছ বিলুপ্তপ্রায় উদ্ভিদের তালিকায় চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সুন্দরীর নামেই সুন্দরবনের নাম
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, বিশ্বেরও এক অমূল্য প্রাকৃতিক সম্পদ। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যের নামকরণই হয়েছে প্রধান বৃক্ষ ‘সুন্দরী’-এর নামানুসারে। একসময় বনের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল সুন্দরীগাছের আধিপত্য। অথচ আজ সেই গাছই অস্তিত্ব সংকটে।
সুন্দরী গাছ উপকূলীয় অঞ্চলকে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও সমুদ্রের উত্তাল ঢেউ থেকে রক্ষা করার পাশাপাশি মাটির ক্ষয়রোধ এবং মাছ, চিংড়ি ও নানা বন্যপ্রাণীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে।
মৃতপ্রায় ভোলা নদী বাড়াচ্ছে সংকট
অনুসন্ধানে জানা গেছে, পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত এক সময়ের খরস্রোতা ভোলা নদীর প্রায় ১৬ কিলোমিটার অংশ ভরাট হয়ে গেছে। স্থানীয়ভাবে নদীটি এখন ‘মরা ভোলা’ নামে পরিচিত।
ভোলা নদীর নাব্যতা হারিয়ে যাওয়ায় বনের অভ্যন্তরের অসংখ্য খাল-খাড়িতে পানিপ্রবাহ কমে গেছে। ফলে মিষ্টি পানির প্রবেশ ব্যাহত হচ্ছে এবং বাড়ছে লবণাক্ততা। এতে সুন্দরীগাছের আগামরা রোগ ও পরগাছার আক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে।
আক্রান্ত ২৫ থেকে ৩০ শতাংশ সুন্দরীগাছ
বনবিভাগের হিসাব অনুযায়ী, বর্তমানে সুন্দরবনের প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ সুন্দরীগাছ পরগাছার আক্রমণের শিকার। এই পরজীবী উদ্ভিদ গাছের রস শোষণ করে বেঁচে থাকে। ফলে ধীরে ধীরে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে এবং একসময় পুরো গাছ শুকিয়ে মারা যায়।
হুমকিতে জীববৈচিত্র্য ও খাদ্যশৃঙ্খল
সুন্দরীগাছ কমে গেলে পুরো বাস্তুতন্ত্রের ওপর বিরূপ প্রভাব পড়বে। এই গাছের শিকড়ে আশ্রয় নেয় বিভিন্ন প্রজাতির মাছ ও চিংড়ি। শাখা-প্রশাখায় বাসা বাঁধে পাখি, আশ্রয় নেয় বানর, হরিণসহ অসংখ্য প্রাণী। আর হরিণসহ এসব প্রাণীই রয়েল বেঙ্গল টাইগারের প্রধান খাদ্য।
ফলে সুন্দরীগাছের সংখ্যা কমতে থাকলে খাদ্যশৃঙ্খল ও বাস্তুসংস্থান ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
ঝুঁকিতে ১০ লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা
বনবিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরবনের ওপর সরাসরি নির্ভরশীল প্রায় ১০ লক্ষাধিক মানুষ। মাছ ধরা, কাঁকড়া আহরণ, মধু সংগ্রহ, গোলপাতা কাটা এবং পর্যটন ব্যবসাসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে তাদের জীবন-জীবিকা পরিচালিত হয়।
সুন্দরীগাছের অস্তিত্ব সংকট গভীর হলে শুধু জীববৈচিত্র্য নয়, হুমকির মুখে পড়বে উপকূলীয় অর্থনীতি ও লাখো মানুষের জীবন।
মৌয়াল ও জেলেদের চোখে বদলে যাওয়া সুন্দরবন
খুড়িয়াখালী গ্রামের প্রবীণ মৌয়াল মো. শাহজাহান আকন ও মো. আউয়াল খাঁনের ভাষায়—
“আগে যেসব জায়গায় ঘন জঙ্গল ছিল, এখন সেখানে ফাঁকা জায়গা। বহু সুন্দরীগাছ শুকিয়ে গেছে। মরা গাছে মৌমাছি চাক বাঁধে না। অনেক হাঁটার পরও এখন একটা মৌচাক পাওয়া যায় না।”
একই গ্রামের জেলে আশরাফ আলী ফরাজী ও রুস্তম গোলদার বলেন—
“আগে চিত্রা, শিলন ট্যাংরা, ডগরি মাছ প্রচুর পাওয়া যেত। এখন এসব মাছ প্রায় দেখাই যায় না। ছোট খালগুলো ভরাট হয়ে গেছে, আগের পরিবেশ আর নেই।”
বিশেষজ্ঞদের সতর্কবার্তা
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ওয়াসিউল ইসলাম বলেন,
“লবণাক্ততা বৃদ্ধির কারণে সুন্দরীগাছের আগামরা রোগ ও পরগাছার আক্রমণ বাড়ছে। এতে বনের গঠন ও প্রজাতির বিন্যাস বদলে যাচ্ছে। সুন্দরী কমে গেলে পুরো ইকোসিস্টেম ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।”
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. লতিফুল ইসলাম বলেন,
“নদী-খাল ভরাট হয়ে যাওয়ায় মাছের বিচরণক্ষেত্র সংকুচিত হচ্ছে। অতিরিক্ত আহরণ ও বিষ দিয়ে মাছ ধরাও মাছের সংখ্যা কমার অন্যতম কারণ। এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে জেলে সম্প্রদায়ের ওপর।”
বনবিভাগের উদ্বেগ
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন,
“আগেই টপ ডাইং রোগ ছিল। এখন নতুন করে পরগাছার আক্রমণ বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে ২৫ থেকে ৩০ শতাংশ সুন্দরীগাছ আক্রান্ত। এ বিষয়ে দ্রুত গবেষণার উদ্যোগ নেওয়া হবে।”
তিনি জানান, সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় ভরাট হয়ে যাওয়া ভোলা নদীর এক কিলোমিটার অংশ খনন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি অংশও খননের পরিকল্পনা রয়েছে। এতে পানিপ্রবাহ বৃদ্ধি পেলে বনের বিশাল একটি অংশে আবার প্রাণ ফিরে আসবে বলে আশা বনবিভাগের।
সুন্দরী শুধু একটি বৃক্ষ নয়, এটি সুন্দরবনের প্রাণ, উপকূলের রক্ষাকবচ এবং লাখো মানুষের জীবন-জীবিকার ভিত্তি। তাই সুন্দরীর মৃত্যু মানে কেবল একটি গাছের মৃত্যু নয়; বরং একটি বাস্তুতন্ত্র, একটি ঐতিহ্য এবং উপকূলের ভবিষ্যতের জন্য বড় ধরনের অশনিসংকেত।

Post Views: 107

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
65

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
90

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
19

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d