দীর্ঘ ৯ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার মুখে দাঁড়িয়েছিল বাংলাদেশ। টানা সাত সিরিজ জয়ে দেশের মাটিতে অপ্রতিরোধ্য টাইগারদের মাটিতে নামিয়ে আনে ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম দুইটিতে হেরে সাগরিকায় লজ্জার রেকর্ডের সামনে অবতীর্ণ হয় তামিম ইকবালের দল। কিন্তু সিরিজের শেষ ম্যাচে ব্যাটে এবং বলে হাতে জ্বলে উঠে সাকিব আল হাসান। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নাম্বার ওয়ান অলরাউন্ডারের ব্যাটিংয়ে অনবদ্য ৭৫ রান ও বল হাতে ৪ উইকেটের অসাধারণ পারফরম্যান্সে ইংলিশদের বিপক্ষে চট্টগ্রামে ৫০ রানে জয় তুলে নিয়েছে টাইগাররা।
২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উড়ন্ত সূচনা আনে ইংলিশ দুই ওপেনার। এ জুটি মিলে গড়েন ৫৪ রান। তবে ইংল্যান্ডের দলীয় ৫৪ রানে প্রথম আঘাত হানে সাকিব আল হাসান। পাওয়ার প্লের আগের ওভারে সাকিবের বলে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন ফিল সল্ট। দলীয় ৫৪ রানে আউট হন এই ইংলিশ ব্যাটার। ২৫ বলে ৩৫ রান করেন তিনি।।
অপরদিকে পাওয়ার প্লের শেষ ওভারে ইংলিশ শিবিরে আবার আঘাত হানেন পেসার এবাদত হোসেন। তার শিকার হয়ে ফেরেন ডেভিড ম্যালান। ১১ তম ওভারে ফের বোলিংয়ে এসে টাইগার অলরাউন্ডার ফেরান ৩৩ বলে ১৯ করা ওপেনার জেসন রয়কে। ফলে ১ রানে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপের মুখে ইংলিশরা।
এরপর পাঁচে ব্যাট করেতে আসা স্যাম কারানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখে জেমস ভিন্সি। এ জুটি মিলে গড়েন ৪৯ রান। তবে ভয়ংকর হয়ে ওঠা এ জুটি বিচ্ছেদ করেন মেহেদী হাসান মিরাজ। দলীয় ১০৪ রানে মিরাজের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ২৩ করে সাজঘরে ফেরেন কারান। এরপর আবারও সাকিব ও এবাদত জোড়া আঘাতে হেনেছে ইংল্যান্ড শিবিরে।







