স্টাফ রিপোর্টার ॥ “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”-
এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও
পরিবেশ অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে এবং পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের
সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ হতে বর্ণাঢ্য র্যালী উদ্বোধন করতে গিয়ে প্রধান
অতিথির জেলা প্রশাসক শাকিল আহমেদ বক্তব্যে বলেন, পরিবেশ ও জীববৈচিত্রের সুরক্ষায় বিশ্বব্যাপী
জনসচেতনতা সৃষ্টি করাই এখন একমাত্র পথ। র্যালীতে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার শাহ্ধসঢ়; ইফতেখার
আহমেদসহ পরিবেশবাদি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) নুর-এ-আলম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন
ডিডিএলজি’র উপপরিচালক (যুগ্ম সচিব) সালাউদ্দিন আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর
দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ রুনায়েত আমিন রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সনাক
দিনাজপুরের সভাপতি জলিল আহমেদ, সনাকের জেলা কো-অর্ডিনেটর মোঃ আব্দুল হান্নান, বাংলাদেশ
গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান তারেক, ইসলামিক
ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আলমগীর হোসেন, ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের সিনিয়র
ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ, কোতয়ালী থানার ওসি ফরিদ হোসেন, অনুঘটক সংস্থার নির্বাহী
পরিচালক আনোয়ারুল ইসলাম বাবলু। বক্তারা বলেন, কীটনাশক ও বিভিন্ন রাসায়নিকের ব্যবহার বৃদ্ধির ফলে
কৃষি জমির ক্ষারতাসহ মরুকরণ পক্রিয়া তরান্বিত হচ্ছে। পরিবেশবান্ধব টেকসই বাংলাদেশ এবং সবুজ
ভবিষ্যত উন্নয়নের প্রতি লক্ষ রেখে প্রতি বছর সরকার এই দিবস পালন করার মাধ্যমে সাধারন মানুষকে সচেতন
করছে। আলোচনা সভা শেষে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও
১টি করে বৃক্ষ চারা প্রদান করা হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







