Monday, October 19, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! – নিকোলাস বিশ্বাস

admin by admin
June 20, 2026
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

 

প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী বাবা দিবস (ফাদার্স ডে) পালিত হয়। ২০২৬
সালে ২১শে জুন (রবিবার) বিশ্ব বাবা দিবস উদযাপিত হবে। এই দিনটি পৃথিবীর সকল বাবাদের
প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ উপলক্ষ্য। একজন বাবা শুধু
পরিবারের উপার্জনকারী নন, তিনি সন্তানের প্রথম শিক্ষক, পরামর্শদাতা, অভিভাবক এবং
জীবনের পথপ্রদর্শক। বাবা হলেন সন্তানের মাথার ওপর এক অকৃত্রিম বটবৃক্ষ – যিনি নিজের
সব কষ্ট আড়াল করে পরিবারের মুখে হাসি ফোটাতে আজীবন নিরলস সংগ্রাম করে যান। সন্তানের
সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার পেছনে একজন বাবার অবদান অপরিসীম। তাই বাবার ত্যাগ,
পরিশ্রম ও ভালোবাসাকে স্মরণ করার জন্য বিশ্ব বাবা দিবসের গুরুত্ব অত্যন্ত বেশী।
মানবজীবনে বাবার ভূমিকা অনন্য। একজন শিশু জন্মের পর থেকেই বাবার স্নেহ, মমতা ও
সুরক্ষার মধ্যে বড় হয়ে ওঠে। বাবা সন্তানকে সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও জীবনের বাস্তব
অভিজ্ঞতা প্রদান করেন। তিনি সন্তানের মধ্যে আত্মবিশ্বাস, সাহস এবং দায়িত্ববোধ গড়ে
তুলতে সাহায্য করেন। অনেক সময় একজন বাবা নিজের কষ্ট ও ত্যাগের কথা প্রকাশ করেন না,
কিন্তু পরিবারের সুখ-শান্তি ও সন্তানের কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করে যান। তাঁর কঠোর
পরিশ্রমের ফলেই পরিবার নিরাপদ ও স্বচ্ছল জীবনযাপন করতে পারে।
বাবা দিবসের ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক। বিংশ শতাব্দীর শুরুতে
যুক্তরাষ্ট্রে এই দিবস পালনের ধারণার সূচনা হয়। এর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করেন সোনোরা স্মার্ট ডড (Sonora Smart Dodd) নামের এক নারী। ১৯০৯ সালে তিনি একটি
গির্জায় মা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে মায়েদের অবদানের
প্রতি সম্মান প্রদর্শন দেখে তাঁর মনে প্রশ্ন জাগে – যেসব বাবা তাঁদের সন্তানদের জন্য
অক্লান্ত পরিশ্রম করেন এবং আত্মত্যাগ করেন, তাঁদের সম্মান জানানোর জন্যও তো একটি
বিশেষ দিন থাকা উচিত।
সোনোরা তাঁর নিজের বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্টের জীবন থেকে গভীরভাবে অনুপ্রাণিত
হয়েছিলেন। উইলিয়াম স্মার্ট ছিলেন একজন গৃহযুদ্ধের (American Civil War) অভিজ্ঞ সৈনিক।
তাঁর স্ত্রী ষষ্ঠ সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। এরপর তিনি একাই তাঁর ছয়
সন্তানকে লালন-পালন ও শিক্ষিত করে তোলেন। একজন একক অভিভাবক হিসেবে তিনি যে
দায়িত্বশীলতা, ত্যাগ ও ভালোবাসার পরিচয় দিয়েছিলেন, তা সোনোরার হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল।
তাই তিনি তাঁর বাবার মতো সকল বাবাদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি বিশেষ দিবস চালুর উদ্যোগ
নেন। সোনোরার প্রচেষ্টার ফলে ১৯১০ সালের ১৯ জুন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের
স্পোকেন শহরে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বাবা দিবস পালিত হয়। ধীরে ধীরে দিবসটি
জনপ্রিয়তা লাভ করতে শুরু করে।
বাবা ও সন্তানের সম্পর্ক অত্যন্ত গভীর এবং হৃদয়স্পর্শী। অনেক সময় বাবারা মায়ের মতো
আবেগ প্রকাশ করেন না, কিন্তু তাঁদের ভালোবাসা কোনো অংশে কম নয়। একজন বাবা সন্তানের
সাফল্যে গর্ববোধ করেন এবং ব্যর্থতার সময় সাহস জোগান। তিনি জীবনের কঠিন সময়ে শক্ত

ভিত্তির মতো পাশে দাঁড়ান। সন্তানের ছোট ছোট চাওয়া-পাওয়া পূরণ করার জন্য তিনি নিজের ইচ্ছা
ও প্রয়োজনকে বিসর্জন দেন। একজন বাবার এই নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের মূল্য
কখনোই সম্পূর্ণরূপে পরিমাপ করা সম্ভব নয়।
বিশ্ব বাবা দিবস আমাদের মনে করিয়ে দেয় যে, বাবার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা
আমাদের নৈতিক দায়িত্ব। এই দিনে সন্তানরা বিভিন্নভাবে তাঁদের বাবাকে সম্মান জানায়। কেউ
উপহার দেয়, কেউ শুভেচ্ছা কার্ড তৈরি করে, কেউ পরিবারের সঙ্গে সময় কাটায়, আবার কেউ
সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান,
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাবা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং
বিশেষ কর্মসূচির আয়োজন করে। এসব কার্যক্রমের মাধ্যমে সমাজে বাবার অবদান সম্পর্কে
সচেতনতা বৃদ্ধি পায়।
বর্তমান যুগে প্রযুক্তি ও আধুনিকতার প্রভাবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু পরিবর্তন
লক্ষ্য করা যায়। ব্যস্ত জীবনযাত্রা, কর্মক্ষেত্রের চাপ এবং বিভিন্ন সামাজিক কারণে অনেক
সময় পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এ পরিস্থিতিতে বাবা দিবস আমাদের
পরিবারকে আরও ঘনিষ্ঠভাবে একত্রিত হওয়ার সুযোগ করে দেয়। এটি শুধু একটি আনুষ্ঠানিক
দিবস নয়; বরং পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি মূল্যবান উপলক্ষ্য। এই দিনটি
আমাদের শেখায় যে, বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা শুধু কথায় নয়, কাজের মাধ্যমেও প্রকাশ
করা উচিত। বাবা দিবস পালনের মূল উদ্দেশ্য কেবল উপহার দেওয়া বা আনুষ্ঠানিকতা পালন নয়।
প্রকৃত উদ্দেশ্য হলো বাবার অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।
একজন সন্তানের উচিত বাবার পরামর্শ মেনে চলা, তাঁর সম্মান রক্ষা করা এবং বার্ধক্যে তাঁর
যত্ন নেওয়া। কারণ শৈশবে যিনি সন্তানের প্রতিটি প্রয়োজন পূরণ করেছেন, বৃদ্ধ বয়সে তাঁর পাশে
দাঁড়ানো সন্তানের অন্যতম প্রধান দায়িত্ব।
বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্ব বাবা দিবস তুলনামূলকভাবে নতুন একটি সামাজিক ও সাংস্কৃতিক
উদযাপন। এটি বাংলাদেশের নিজস্ব ঐতিহাসিক দিবস নয়; বরং পশ্চিমা বিশ্ব থেকে ধীরে ধীরে
জনপ্রিয় হয়ে বাংলাদেশে প্রচলিত হয়েছে। বাংলাদেশে বাবা দিবসের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় ইতিহাস
বা সরকারি ঘোষণা নেই। মূলত; ১৯৯০ -এর দশকের শেষ ভাগ থেকে এবং বিশেষ করে ২০০০ -এর
দশকে গণমাধ্যম, স্যাটেলাইট টিভি, সামাজিক যোগাযোগমাধ্যম ও বৈশ্বিক সাংস্কৃতিক প্রভাবের
মাধ্যমে দিবসটি পরিচিত হতে শুরু করে। শহরকেন্দ্রিক পরিবার ও তরুণদের মধ্যে প্রথমে এর
প্রচলন বাড়ে। বর্তমানে স্কুল, সামাজিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, করপোরেট সেক্টর ও
পরিবার পর্যায়ে বাবাকে সম্মান জানিয়ে শুভেচ্ছা, অনুষ্ঠান, স্মৃতিচারণ ও সামাজিক
যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার মাধ্যমে দিবসটি পালন করা হয়। বাংলাদেশে বাবা দিবস
সাধারণত উপহারকেন্দ্রিক উৎসবের চেয়ে পারিবারিক সম্মান, কৃতজ্ঞতা ও সম্পর্কের প্রকাশ
হিসেবে বেশি দেখা হয়। অনেক পরিবারে বাবার সঙ্গে সময় কাটানো, শুভেচ্ছা জানানো বা দোয়া
করার মধ্য দিয়েই দিনটি পালন করা হয়।
বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতেও বাবার গুরুত্ব অপরিসীম। আমাদের দেশে পরিবারব্যবস্থা
এখনো পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের ওপর প্রতিষ্ঠিত। একজন বাবা পরিবারের
প্রধান অভিভাবক হিসেবে সন্তানদের শিক্ষাদান, নৈতিক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনায়
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গ্রাম কিংবা শহর – সবখানেই বাবারা তাঁদের পরিবারের উন্নতির
জন্য অক্লান্ত পরিশ্রম করেন। কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী কিংবা

চাকরিজীবী – যে পেশাতেই থাকুন না কেন, একজন বাবা তাঁর পরিবারের কল্যাণকেই সর্বোচ্চ
গুরুত্ব দেন।
আমার বাবা তুফান বিশ্বাস (১৯২৮ – ২০২১) -এর স্নেহময় স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
করছি। গত ৩ জুন আমার প্রিয় বাবা তুফান বিশ্বাসের (৯৩) প্রয়াণের ৫ম বার্ষিকী ছিল। পাচঁটি
বছর পেরিয়ে গেলেও তাঁর ভালোবাসা, প্রজ্ঞা, দয়া ও দিকনির্দেশনা আজও আমাদের হৃদয়ে
অম্লান হয়ে আছে। তিনি আমাদের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, যে মূল্যবোধ শিক্ষা দিয়েছেন
এবং পরিবারের প্রতি যে নিঃস্বার্থ ভালোবাসা প্রদর্শন করেছেন, তার জন্য আমরা গভীর
কৃতজ্ঞতার সঙ্গে তাঁকে স্মরণ করি। তাঁর জীবন ছিল আমাদের জন্য এক আশীর্বাদ, তাঁর স্মৃতি
এক অমূল্য সম্পদ। তিনি চিরকাল আমাদের হৃদয়ে এবং জীবনের প্রতিটি মুহূর্তে বেঁচে থাকবেন।
এই বিশেষ দিনে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁকে অনন্ত শান্তি দান করেন
এবং তাঁর স্নেহময় আশ্রয়ে স্থান দেন। আমরা তাঁকে গভীরভাবে স্মরণ করি এবং তাঁর সঙ্গে
কাটানো অগণিত স্মৃতিকে সযত্নে হৃদয়ে লালন করি।
পরিশেষে বলা যায়, বিশ্ব বাবা দিবস মানবসমাজে বাবাদের অসামান্য অবদানকে স্মরণ ও সম্মান
জানানোর একটি গুরুত্বপূর্ণ দিন। একজন বাবা পরিবারের শক্তি, সাহস ও আশ্রয়ের প্রতীক। তাঁর
ভালোবাসা, ত্যাগ এবং পরিশ্রমের কারণেই সন্তানের জীবন সুন্দর ও সফল হয়ে ওঠে। তাই ২১শে
জুন ২০২৬ বিশ্ব বাবা দিবস উপলক্ষ্যে আমরা সকল বাবাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা
জানাই। আসুন, আমরা শুধু এই একটি দিন নয়, বছরের প্রতিটি দিন বাবাদের প্রতি সম্মান,
ভালোবাসা ও যত্ন প্রদর্শন করি এবং তাঁদের অবদানকে যথাযথ মর্যাদা দিই।
নিকোলাস বিশ্বাস একজন ডেভেলপমেন্ট প্রাক্টিশনার এবং জাতিসংঘ জনসংখ্যা
তহবিল মিডিয়া এ্যাওয়ার্ডপ্রাপ্ত। যোগাযোগ: gonomaddyom@gmail.com

Views: 148

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ডাকসু নেত্রী জুমা ইশরাকরা নির্দেশ পায় পদত্যাগের, নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টুঁ শব্দ হয় না

ডাকসু নেত্রী জুমা ইশরাকরা নির্দেশ পায় পদত্যাগের, নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টুঁ শব্দ হয় না

by admin
October 19, 2026
0
12

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন...

আমি সেদিন কোনো ভুল করিনি: ইশরাক

আমি সেদিন কোনো ভুল করিনি: ইশরাক

by admin
October 19, 2026
0
9

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, ‘আমি সেদিন কোনো ভুল করিনি। শুধু আমার নিরাপত্তার জন্য...

সৌদিতে ঐ দুজন তরুণ তরুণীর ঘটনাটা কতদিন আগে ঘটনা ঘটেছিল?

সৌদিতে ঐ দুজন তরুণ তরুণীর ঘটনাটা কতদিন আগে ঘটনা ঘটেছিল?

by admin
October 19, 2026
0
92

পাকিস্তানিরা কতো মাদারজাত ,অথচ আমাদের দেশের কিছু পাকি জারজরা এখনো পাকিস্তান লালন করে ৷ সৌদিতে ঐ দুজন তরুণ তরুণীর ঘটনাটা...

মানুষের জীবনের চেয়ে ব্যবসার মুনাফা বড় হতে পারে না

মানুষের জীবনের চেয়ে ব্যবসার মুনাফা বড় হতে পারে না

by admin
October 19, 2026
0
13

  হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,বাপসনিউজঃ কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: অগ্নিনিরাপত্তা, দুর্নীতি ও জবাবদিহি নিয়ে কঠিন প্রশ্ন।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ । বাংলাদেশের...

রেল লাইনের দৈর্ঘ্য নয়, মানগত গভীরতা বেশি প্রয়োজন” -অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়-

রেল লাইনের দৈর্ঘ্য নয়, মানগত গভীরতা বেশি প্রয়োজন” -অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়-

by admin
October 19, 2026
0
4

  ভারত থেকে দর্শনা সীমান্ত দিয়ে এসে পৌঁছেছে নতুন ১৮টি ব্রডগেজ রেল কোচ । বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়াতে ২০২৪ সালের...

একটি রাষ্ট্রে সরকার, বিরোধী দল, গণমাধ্যম ও সাধারণ নাগরিক—সবারই প্রশ্ন করার অধিকার থাকা জরুরি – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন। 

একটি ভোট অনেক গুলো স্বপ্ন- মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
October 19, 2026
0
10

  ভোটের আগের দিন সকাল থেকেই রহিম চাচার মনটা ভালো ছিল।বয়স পঞ্চান্ন পেরিয়েছে। পেশায় তিনি একজন ক্ষুদ্র কৃষক। জীবনের বেশির...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে October 19, 2026
  • ডাকসু নেত্রী জুমা ইশরাকরা নির্দেশ পায় পদত্যাগের, নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টুঁ শব্দ হয় না October 19, 2026
  • যে মামলায় গ্রেপ্তার হলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা October 19, 2026
  • আমি সেদিন কোনো ভুল করিনি: ইশরাক October 19, 2026
  • অবশেষে মন্ত্রিত্ব ছাড়লেন ইশরাক হোসেন October 19, 2026
  • সৌদিতে ঐ দুজন তরুণ তরুণীর ঘটনাটা কতদিন আগে ঘটনা ঘটেছিল? October 19, 2026
  • দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার October 19, 2026
  • প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের October 19, 2026
  • ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী October 19, 2026
  • মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা October 19, 2026
  • সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি October 19, 2026
  • তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী October 19, 2026
  • বিএনপিই বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির October 19, 2026
  • সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার October 19, 2026
  • বদলগাছীতে ওসি এলএসডির দুর্নীতি ঢাকতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে October 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ১০হাজার টাকা জরিমানা October 19, 2026
  • বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প October 19, 2026
  • মানুষের জীবনের চেয়ে ব্যবসার মুনাফা বড় হতে পারে না October 19, 2026
  • হ্যামট্রামিকের মেয়র নির্বাচনে ১২ ভোটে এগিয়ে মুহিত মাহমুদ October 19, 2026
  • আল্লাহর ওপর ভরসা, জীবনের প্রতি কৃতজ্ঞতা-প্রতিবেদক: এমডি নাসির October 19, 2026
  • শিক্ষা সংকট ও দ্রব্যমূল্যের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ১২০০ October 19, 2026
  • বোনের ফোনে পাওয়া পারিবারিক টেক্সট বার্তার সূত্র ধরে ইলহান ওমরের বাড়িতে অভিযান October 19, 2026
  • রেল লাইনের দৈর্ঘ্য নয়, মানগত গভীরতা বেশি প্রয়োজন” -অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- October 19, 2026
  • হোচুলের পুনর্নির্বাচনী প্রচারে ৪৩ লাখ ডলার, ব্লেকম্যানকে নিশানা করে নতুন বিজ্ঞাপন October 19, 2026
  • রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন October 19, 2026
  • একটি ভোট অনেক গুলো স্বপ্ন- মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন  October 19, 2026
  • মিরসরাইয়ে ১২ ফুটের অজগর উদ্ধার, ইকোপার্কের বনে অবমুক্ত October 19, 2026
  • হিসাব বিজ্ঞান সমিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রজত জয়ন্তী October 19, 2026
  • মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন October 19, 2026
  • ফ্যাসিষ্টদের পথ কি জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে : ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী October 19, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

      বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

      October 19, 2026
      ডাকসু নেত্রী জুমা ইশরাকরা নির্দেশ পায় পদত্যাগের, নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টুঁ শব্দ হয় না

      ডাকসু নেত্রী জুমা ইশরাকরা নির্দেশ পায় পদত্যাগের, নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টুঁ শব্দ হয় না

      October 19, 2026
      যে মামলায় গ্রেপ্তার হলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা

      যে মামলায় গ্রেপ্তার হলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা

      October 19, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d