পিএনপি চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন বলেছেন, বুদ্ধিজীবী দিবসের শোককে শক্তিতে পরিনত করে জাতি গঠনে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। মুক্তিযুদ্ধে আমরা যখন বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক সেই সময় বাঙালি জাতিকে মেধাশূন্য করে দিতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।
বুধবার (১৫ ডিসেম্বর ) দলীয় কার্যালয়ে শহীদ বুদ্দিজীবী দিবস উপলক্ষে প্রগতিশীল জাতীয়তবাদী দল-পিএনপি ঢাকা মহানগর দক্ষিন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও গণতন্ত্র বিরোধী শক্তিগুলো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আজও দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে এ বাংলাদেশের জনগনকে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের গণতান্ত্রিক বাঙলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।
পিএনপি মহানগর দক্ষিণের সমন্বয়ক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজু, যুগ্ম মহাসচিব টি.এম কামরুল হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান খোকন, দপ্তর সম্পাদক হাজী মো. নুরুন্নবী, শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা আক্তার, ছাত্র বিষয়ক সম্পাদক এম.এ আরিফ, শ্রমিক দলের আহ্বায়ক নূর মো. নাসির, কেন্দ্রীয় নেতা মো. দেলোয়ার হোসেন, মো. দুলাল হোসেন, মহানগর নেতা মো. সেলিম, মো. সিদ্দিকুর রহমান, মো. লিটন, মো. মামুনুর রশীদ প্রমুখ।







