সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকার দুই বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকো মঙ্গলবার (১৯ জুলাই) থেকে সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা তৈরি করা শুরু করেছে। সেই অনুযায়ী আগামীকাল বুধবারের (২০ জুলাই) তালিকাও প্রকাশ করেছে তারা। কোম্পানি দুটির ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে গিয়ে এই তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।
তবে বিদ্যুতের অন্য চার বিতরণ কোম্পানির মধ্যে নেসকো আজকের তালিকা প্রকাশ করলেও আগামীকালের তালিকা এখনও দেয়নি। অন্যদিকে পিডিবি, আরইবি ও ওজোপাডিকো এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে কোনও তালিকা প্রকাশ করেনি।
নিচের লিংকে ডিপিডিসি ও ডেসকোর বুধবারের লোডশেডিংয়ের এলাকাভিত্তিক তালিকা রয়েছে।








