Tuesday, October 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home /প্রবাসী খবর

বেইন নির্বাচনে ভোট ডাকাতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন বোস্টনে প্রবাসীদের বায়ান্ন বছরের ঐতিহ্যকে কুলসিত করেছে একটি কুচক্রীমহল

admin by admin
November 22, 2023
in /প্রবাসী খবর, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

 

ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর দ্বিবার্ষিক নির্বাচনে পূর্ব পরিকল্পিতভাবে ভোট ডাকাতির মাধ্যমে একটি কুচক্রীমহল দ্বারা প্রবাসীদের ভোটাধিকার হরণ করা হয়েছে বলে উল্লেখ করেছেন খোকা-সাজু-রাজিব পরিষদ। নির্বাচন প্রক্রিয়া শুরুর পর থেকে আমরা বর্তমান ও বিদায়ী কার্যকরী কমিটি ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের স্বেচ্চাচারিতা, স্বজনপ্রীতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে আসলেও আমাদের সেসব অভিযোগকে তারা কোনই গুরুত্ব দেননি। স্থানীয় সময় সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন খোকা-সাজু-রাজিব পরিষদ। সংবাদ সম্মেলনে খোকা-সাজু-রাজিব পরিষদের সদস্যরা ছাড়াও বোস্টনের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
সম্মেলনের শুরুতেই খোকা-সাজু-রাজিব পরিষদের সভাপতি প্রার্থী মাহবুব-ই-খোদা (খোকা) তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, চলতি মাসের ১০ ও ১১ নভেম্বর (শুক্র ও শনিবার) দু’দিনব্যাপী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর দ্বিবার্ষিক নির্বাচনে যেসব অনিয়ম ও দুর্নীতি আমাদের প্যানেলের কর্মী ও প্রবাসীদের চোখে ধরা পড়েছে তার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি।
তিনি বলেন, বোস্টন প্রবাসী বাংলাদেশিরা কনকনে ঠান্ডা উপেক্ষা করে যেভাবে নভেম্বর ১০ ও ১১ তারিখ সশরীরে উপস্থিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়েছেন তা আমরা শ্রদ্ধার সাথে আজীবন স্মরন করবো। বর্তমান ও বিদায়ী কার্যকরী কমিটি, নির্বাচন কমিশন ও প্রতিদ্বন্দ্বি তানভির-তাজ-শান্তা পরিষদের সদস্য মিলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর ৫২ বৎসরের ইতিহাস, ঐতিহ্য ও অহংকারকে চরমভাবে কলুষিত হবে।
খোকা বলেন, ১৫ই সেপ্টম্বর ২০২৩ তারিখ বেইনের কার্যকরী কমিটির কাছে ভোটার তালিকা জমা করার শেষদিন থেকেই অনিয়ম, দুর্নীতি ও প্রতিহিংসার কার্যক্রম শুরু হয়। বর্তমান কমিটি স্বচ্ছতা বজায় না রেখে নিজেদের মতো করে ২০২৩ বেইন নির্বাচনে ৬ হাজার ভোটার ঘোষনা করেন যার কোন বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। মেম্বারশিপের টাকা জমার কোন তথ্যও কাউকে দেননি। আমরা প্রতিবাদ জানিয়েছি তারা কোন গুরুত্ব দেননি। বর্তমান কার্যকরী কমিটি গঠনতন্ত্রের নির্দেশনা না মেনে তাদের কালো নীল নকশার পরিকল্পনা বাস্তবায়নের জন্য অযোগ্য ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার করেছিলেন। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম কিন্তু তারা এ ব্যাপারে কর্নপাত করেননি। গঠনতন্ত্রের নির্দেশনা উপেক্ষা করে দুইজন সহকারী নির্বাচন কমিশন গঠন করে। আমরা তারও প্রতিবাদ জানিয়েছিলাম। অনিয়ম ও দুর্নিতি দেখে বিবেকের তারনায় একজন সম্মানিত সহকারী নির্বাচন কমিশনার পদত্যাগ করেছিলেন। বর্তমান কার্যকরী কমিটি ও দূর্নিতিবাজ নির্বাচন কমিশন বিষয়টি সম্পূর্ন গোপন করে কমিউনিটির কাউকে জানায়নি। আমরা এসব বিষিয়েও প্রতিবাদ জানিয়েছিলাম। আমাকে ব্যক্তিগতভাবে পদত্যাগকারী ব্যক্তি ইমেল করে জানিয়েছিল বিধায় আমরা জানতে পেরেছিলাম। নির্বাচন কমিশন গঠনতন্ত্রের নির্দেশনা উপেক্ষা করে অক্টোবর ৮ তারিখে আমাকে ভুল, অসম্পূর্ণ ও ফেইক ভোটারের একটা তালিকা ইমেল যোগে প্রেরন করেছিল। আমি প্রিন্ট কপি চাইলে বর্তমান কার্যকরী কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের স্বাক্ষরিত একটি ভোটার তালিকা আমাকে হস্তান্তর করে। যা ইমেইলে প্রেরন করা ভোটার তালিকা এবং প্রিন্ট কপির সাথে কোনপ্রকার মিল ছিল না। আমরা লিখিত অভিযোগ ও প্রতিবাদ জানিয়েছিলাম। দুঃখজনক হলেও সত্য, সর্বশেষ ১০ই নভেম্বর শুক্রবার ভোট গ্রহনের ২৬ মিনিট পূর্বে আমাকে ফাইনাল ভোটার লিষ্ট প্রধান নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত আমাকে প্রেরন করেন।
খোকা আরও বলেন, নির্বাচন কমিশন গঠনতন্ত্রের বাহিরে সেচ্চাচারিতা করে মেইন ইন ভোট গ্রহনের ঘোষনা করে। আমরা লিখিত অভিযোগ ও প্রতিবাদ জানিয়েছিলাম। আমাদের কোন কথাই শোনেনি। পরবর্তীতে আদালতের আদেশের মাধ্যমে সেই অনিয়ম আমরা বন্ধ করতে সক্ষম হয়েছিলাম। আদালতের শরণাপন্ন হওয়ার পূর্বে আমাদের কমিউনিটির সম্মানিত অভিজ্ঞ ব্যাক্তিরা উক্ত ঘোষনার পর সুন্দর সমাধানের উদ্যোগ গ্রহন করেছিলেন। এ বিষয়ে অত্যন্ত জোরালো ভূমিকা পালন করেন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য (হাউস অফ রিপ্রেজেন্টেটিভস) ও রিপাবলিকান পার্টির সদস্য আবুল খান শাহীন। তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেও তাদেরকে সমঝোতার পথে আনতে পারেননি। দুঃখজনক হলেও সত্য যে, নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত তার ও কমিউনিটির বিশিষ্টজনদের কোন অনুরোধই রাখেননি।
আদালতের আদেশ উপেক্ষা করে এই দুর্নীতিবাজ নির্বাচন কমিশন, বর্তমান কার্যকরী পরিষদ ও আমাদের প্রতিদ্বন্দ্বি প্যানেলের সদস্য মিলে নতুন নামে অ্যাবসেন্টি ভোট গ্রহনের নামে বেইনকে কলংকের শেষ স্তরে পৌঁছে দিয়েছে। আপনারা সোসাল মিডিয়ায় দেখেছেন কিভাবে আমাদের প্যানেল সদস্য ও কমিউনিটিকে কোনকিছু না জানিয়ে রাতের অন্ধকারে ডরচেস্টার এলাকায় রাত ৮ টা থেকে মধ্যরাত পর্যন্ত নির্বাচন কমিশনার আবদুল জলিল এবং প্রতিদ্বন্দ্বি প্যালের সদস্যরা কিভাবে ভোট গ্রহন করেছিলেন। আমরা প্রতিবাদ জানিয়েও কোন কাজ হয়নি। আমাদের অভিযোগকে তারা কোন গুরুত্ব দেননি। আপনার আরো দেখেছেন নিউ বেডফোর্ড এলাকায় একই পরিকল্পনায় ভোট গ্রহন করতে গিয়ে তারা প্রতিরোধের মুখে পড়েছিলেন। যা সোসাল মিডিয়ায় ইতোমধ্যে প্রচার হয়েছে।
এবার আসছি বেইনের ৫২ বৎসরের ইতিহাসের প্রথম কমিউনিটির সম্মানিত সদস্যদের অধিকার হরন ও ভোট ডাকাতির তথ্য নিয়ে। গত ১০ নভেম্বর শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে সম্মানিত সদস্যবৃন্দ যেভাবে স্বতস্ফুর্ত অংশগ্রহনে ভোট প্রয়োগ করেছিলেন তা সত্যিই প্রশংসনীয় এবং অবিশ্বরণীয় ঘটনা। আমি এবং আমার প্যানেল আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নির্বাচন কমিশন এবং বর্তমান কার্যকরী কমিটির অসৎউদ্দেশ্য ও অসহযোগিতার কারনে শুক্রবার রাতে সম্মানিত ভোটারা ভোট প্রয়োগ না করে বাড়ি ফেরত যেতে বাধ্য হয়েছিল। নির্বাচন কমিশন ও বর্তমান কমিটি ভোট কেন্দ্রে পরিবারের সকল সদস্যদের নিয়ে গঠিত টিমের আগ্রাসী ভুমিকার আমরা প্রতিবাদ করেছিলাম। আমাদের কোন কথাই আমলে নেননি। আমাদের প্যানেলের পক্ষ থেকে ৪ জন ছাড়া কাউকে কোন অনুমতি দেয়নি অথচ অপর প্যানেলের ১৫/২০ লোক কেন্দ্রের ভেতরে অবস্থান করেছিলেন।
অ্যাবসেন্টি ভোটের নামে সামান্য সংখ্যক ভোট গ্রহন করার কথা সহকারী নির্বাচন কমিশনার জলিল আমাদের এজেন্টদের নিকট স্বীকার করার পর আমাদের পক্ষের ভোটারদের উপস্থিতি দেখে প্রধান নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত অরেকটি ন্যাক্কারজনক ঘটনার সুত্রপাত করেছে। তিনি ১১ই নভেম্বর শনিবার সারাদিন অনেক প্রতিকুলতার মধ্যেও সম্মানিত ভোটাররা ভোট প্রদানের পর বিকেল ৩/৪ টার দিকে হঠাৎ করে নির্বাচন কমিশনার সৈকত আমাদের এজেন্ট ও সম্মানিত পর্যবেক্ষকদের আপত্তি থাকা সত্তেও গায়ের জোড়ে ভোট গণনা শুরু করেন। ভোট গণনার শেষ ভাগে যখন দেখেন যে আমাদের প্যানেল বিপুলভোটে এগিয়ে তখন সকলের আপত্তি এবং বাঁধা উপেক্ষা করে ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের মতো দুইটি কালো ট্রাস ব্যাগ মোড়ানো ভর্তি ব্যালট বাক্স পুলিশি প্রহরায় কেন্দ্রের ভেতরে নিয়ে আসেন। পর্যবেক্ষক ও আমাদের এজেন্ট এমন কি প্রতিদ্বন্দ্বি প্যানেলের ক্যামপেইন ম্যানেজার মহিউদ্দিনের বিরোধিতার পরও কমিশনার সৈকত সেই কালো ব্যাগে ভর্তি রাতের আঁধারের ৬৯৪টি ভোট ( যা সোসাল মিডিয়ায় ইতিমধ্যে প্রকাশিত) ১০ ও ১১ তারিখের ব্যালটের সাথে সংযুক্ত করে ফলাফল ঘোষনা করেন।
নৈতিকতা অধঃপতনের শেষ স্তরের পৌঁছানোর গল্পে আমরা বাংলাদেশ কমিউনিটি হতভম্ব। কেউ জানে না কিভাবে এবং কোন প্রক্রিয়ায় এই ভোটের ব্যালট আসলো। সম্পূর্ন নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা এবং বাংলাদেশ কমিউনিটির সম্মানিত ব্যক্তিদের অসম্মান করার মুল ব্যক্তি হলেন প্রধান নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত এবং বর্তমান ও বিদায়ী কার্যকরী কমিটির সদস্যদের আমরা এহেন কর্মকান্ডের জন্য ধিক্কার জানাচ্ছি।
এহেন গর্হিত অপরাধ ও স্বেচ্চাচারিতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ কমিউনিটির সম্মানিত সদস্যদের সাথে নিয়ে প্রতিরোধে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কোনভাবেই আমাদের এই সভ্য সমাজে এমন অপরাধ হতে পারে না। আমরা ১১ই নভেম্বর রাতেই এই নির্বাচনের ফলাফল বয়কট করেছি।
আমি সবশেষ আমাদের প্রতিদ্বন্দ্বি প্যানেলের সম্মানিত সদস্যদের আহবান জানাতে চাই নীতি নৈতিকতা বিসর্জন না দিয়ে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন কমিউনিটির সর্বস্তরের মানুষগুলি এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার হয়ে ধিক্কার জানাচ্ছে। একটিবার বিবেককে প্রশ্ন করে দেখেন আপনারা কোন কমিউনিটির জন্য কাজ করতে চাচ্ছেন?
আসুন আমরা এই পুরো সম্মানিত কমিউনিটিকে কলঙ্ক এবং লজ্জার হাত থেকে রক্ষা করি। শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহের বন্ধনে আমরা কমিউনিটির পাশে থাকি। শুধু মনে রাখবেন অন্যায়, অনিয়ম, সেচ্চাচারিতা, কারচুপির মাধ্যমে জয় পাওয়া আত্মতৃপ্তি নিয়ে আপনি সমাজে গ্রহনযোগ্যতা পাবেন না।
সংবাদ সম্মেলনে খোকা-সাজু-রাজিব পরিষদ থেকে বিজয়ী সহ-সভাপতি প্রার্থী সাজ্জাদুর রহমান সাজু ও সাধারন সম্পাদক প্রার্থী রাজিবুর রহমান রাজিব সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, নিউ ইংল্যান্ডের প্রবাসীরা পাতানো ও প্রহসনের নির্বাচন মেনে নেয়নি তাহলে এ বিজয় দিয়ে আমরা কী করবো। বোস্টনের প্রবাসী বাংলাদেশিদের ভালবাসা নিয়ে আমাদের পরিষদের সকলকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সমাজ গঠন ও প্রবাসীদের সার্বিক সেবা প্রদান করতে চাই। যারা ভোট চুরি করে নির্বাচিত হয়েছে তাদের সাথে আমরা কখনই যেতে পারি না। আমারা পাতানো নির্বাচনী ফলসহ আমাদের উক্ত কথিত বিজয়কে প্রত্যাখ্যান ঘোষণা করছি।
এ সময় খোকা-সাজু-রাজিব পরিষদের নেতৃবৃন্দসহ তাদের প্যানেলে সংশ্লিষ্ট বেইনের সাবেক সভাপতি শহিদুল ইসলাম প্রিন্স, শাহীন খান, নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য (হাউস অফ রিপ্রেজেন্টেটিভস) ও রিপাবলিকান পার্টির সদস্য আবুল খান শাহীন, রাজনৈতিক ব্যক্তিত্ব ওসমান গনি, শেখ বাহাউদ্দিন সুমন ও হুমায়ুন মোর্শেদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন খোকা-সাজু-রাজিব পরিষদের সভাপতি প্রার্থী মাহবুব-ই-খোদা (খোকা), সহ-সভাপতি প্রার্থী সাজ্জাদুর রহমান সাজু, সাধারন সম্পাদক প্রার্থী রাজিবুর রহমান রাজিব, যুগ্ম সাধারন সম্পাদক প্রার্থী আশিকুর রহমান, কোষাধ্যক্ষ প্রার্থী মনিরুজ্জামান খান, সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী রেহানা পারভীন ইতি, ক্রীড়া সম্পাদক প্রার্থী একরামুল পিজন, সমাজ কল্যাণ সম্পাদক প্রার্থী বিএম রায়হানুজ্জামান, নির্বাহী সদস্য প্রার্থী এসএম সাইফুর ইসলাম, পঙ্কজ দাস, ও মৌসুমী রহমান, বেইনের সাবেক সভাপতি যথাক্রমে-কাজী নুরুজ্জামান, শহিদুল ইসলাম প্রিন্স, শাহীন খান, নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য (হাউস অফ রিপ্রেজেন্টেটিভস) ও রিপাবলিকান পার্টির সদস্য আবুল খান শাহীন, রাজনৈতিক ব্যক্তিত্ব ওসমান গনি, শেখ বাহাউদ্দিন সুমন, হুমায়ুন মোর্শেদ, শোভন চৌধুরী, এমডি কাশেম (নয়ন), গোলাম আজম (ডরচেস্টার) ও স্বপন খান (ফল রিভার)। এছাড়াও বেইনের সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল, সাবেক সাধারন সম্পাদক ও সাংবাদিক নাহিদ সিতারা, ড. দুলাল খান, হাসানুজ্জামান সোহেল, রাজনৈতিক ব্যক্তিত্ব টিপু চৌধুরী, মোহাঃ হানিফ, মাহবুবুল হক ডিউক, খাতুনে জান্নাত আরজু, মেহেরুন ইসলাম হ্যাপী, মাহমুদা সিদ্দিকা, মোর্শেদা খাতুন মেরি, জয় নেহাল, ওহায়েদি শেখ, মোশারফ হোসেন হক, শাহীন, জাহিদ ও কাকন এ সময় উপস্থিত ছিলেন।

Views: 187

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ

চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ

by admin
October 20, 2026
0
12

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার বিতরণ করা...

পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগের ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগের ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

by admin
October 20, 2026
0
12

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আজ মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

ইশরাকের পদত্যাগে ‘খুশি’ সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত

ইশরাকের পদত্যাগে ‘খুশি’ সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত

by admin
October 20, 2026
0
34

অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানের জেরে সমালোচিত মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ‘সঠিক ও দায়িত্বশীল সিদ্ধান্ত’...

নজরুল তার স্ত্রী স্মৃতি আক্তারের কপালে চুমু দেওয়ার ভিডিওটি যদি কোনো পাকিস্তানি নাগরিকের—

নজরুল তার স্ত্রী স্মৃতি আক্তারের কপালে চুমু দেওয়ার ভিডিওটি যদি কোনো পাকিস্তানি নাগরিকের—

by admin
October 20, 2026
0
59

নজরুল তার স্ত্রী স্মৃতি আক্তারের কপালে চুমু দেওয়ার ভিডিওটি যদি কোনো পাকিস্তানি নাগরিকের বদলে ভারতীয় কোনো নাগরিক করতেন, তাহলে এতক্ষণে...

ডাকসু নেত্রী জুমা ইশরাকরা নির্দেশ পায় পদত্যাগের, নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টুঁ শব্দ হয় না

ডাকসু নেত্রী জুমা ইশরাকরা নির্দেশ পায় পদত্যাগের, নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টুঁ শব্দ হয় না

by admin
October 19, 2026
0
46

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন...

আমি সেদিন কোনো ভুল করিনি: ইশরাক

আমি সেদিন কোনো ভুল করিনি: ইশরাক

by admin
October 19, 2026
0
20

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, ‘আমি সেদিন কোনো ভুল করিনি। শুধু আমার নিরাপত্তার জন্য...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ October 20, 2026
  • দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি October 20, 2026
  • দুর্গাপূজার ছুটিতে আজ থেকে বিশেষ ট্রেন ও বাস চালু October 20, 2026
  • পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগের ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী October 20, 2026
  • ইশরাকের পদত্যাগে ‘খুশি’ সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত October 20, 2026
  • সৌদিগামী ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী October 20, 2026
  • দিনাজপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও সোনালী ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি স্বাক্ষর   October 20, 2026
  • মোটরসাইকেলে ৩ বন্ধু কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল এক বন্ধুর, আহত ২ October 20, 2026
  • মিরসরাইয়ে গ্রামবাসীর অভিযানে ৬০ পিস ইয়াবা নারীসহ ৩ জন আটক October 20, 2026
  • বগুড়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও নগদঅর্থ প্রদান করলেন সাবেক এমপি লালু October 20, 2026
  • বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে পরিচালক খায়রুল October 20, 2026
  • পুকুরে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, পুকুরে নামতেই প্রাণ গেল প্রিয়াঙ্কার October 20, 2026
  • খানসামায় বয়োবৃদ্ধ ও বিধবাদের মাঝে বস্ত্র বিতরণ করলেন ডা. জয় October 20, 2026
  • বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের প্রতারণার অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা October 20, 2026
  • পথশিশুদের নিয়ে কাজের স্বীকৃতি পেলেন সৃজন মঞ্চ ফাউন্ডেশনের সুপ্রিম অথরিটি এস. ইয়াছির আরাফাত October 20, 2026
  • বালিয়াকান্দিতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ October 20, 2026
  • শিশুদের দক্ষতা বিকাশে কুড়িগ্রামে এনসিটিএফের দিনব্যাপী প্রশিক্ষণ October 20, 2026
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২নং শুনই ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খাইরুল ইসলাম তালুকদার October 20, 2026
  • বল্লা হাট পরিচালনা কমিটি ও স্থানীয় বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন October 20, 2026
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী অলিউল্লাহ রনি October 20, 2026
  • মদনে হাওরে বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগ: টিউবওয়েল স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত October 20, 2026
  • প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহী আরও দৃষ্টিনন্দন October 20, 2026
  • সুফলাকাটী ইউনিয়নের ১৩টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন রফিকুল ইসলাম October 20, 2026
  • ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত বৃদ্ধা, পরিচয় মেলেনি October 20, 2026
  • ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ চলছে October 20, 2026
  • তৃণমূলের শিক্ষক আসাদুজ্জামান রাজু শিক্ষার্থী কিশোর ও যুব সমাজে মাদকের আগ্রাসনে উদ্দিগ্ন October 20, 2026
  • নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট October 20, 2026
  • চৌদ্দগ্রামে শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ডাঃ তাহেরের উপহার October 20, 2026
  • বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 20, 2026
  • মদনে নবাগত ইউএনও সঙ্গে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, October 20, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ

      চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ

      October 20, 2026
      দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি

      দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি

      October 20, 2026
      দুর্গাপূজার ছুটিতে আজ থেকে বিশেষ ট্রেন ও বাস চালু

      দুর্গাপূজার ছুটিতে আজ থেকে বিশেষ ট্রেন ও বাস চালু

      October 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d