ঈদ উৎসব জনজীবনে আনন্দ বয়ে আনে, সবার মুখেই হাসি ফুটিয়ে তুলে কিন্তু হাসি নেই শুধুমাত্র শিক্ষিত বেকার বলে পরিচিত অসহায় যুবসমাজের মুখে। এবারের ঈদে বেকার যুবসমাজের মাঝে কোনোরূপ আনন্দ নেই, বেকারত্ব কারণে বেদনাদায়ক পরিস্থিতিতে যুবসমাজ ঈদ উৎযাপন করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বেকারত্ব মুক্ত মঞ্চের চেয়ারম্যান মোঃ মোস্তফা আল ইহযায।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর বেকার যুবকদের জন্য সবচেয়ে অস্বস্তিদায়ক ও বেদনাদায়ক হয়েছে। সমাজের বেশিরভাগ মানুষ সব সময় আমিত্বের মধ্যে ডুবে থাকেন। কি করে সে নিজে ভালো থাকবে, কিভাবে নিজে উন্নত জীবন যাপন করবে- সেই চিন্তায় বিভোর থাকেন। অথচ কেউ কখনো চিন্তা করছেনা বেকার যুবসমাজের কথা, কেমন আছে বেকারেরা, কিভাবে জীবনযাপন করছে তারা অথচ সমাজকে ভালো রাখতে হলে যুবসমাজকেও ভালো রাখতে হবে। কিন্তু আজ বেকার যুবসমাজ ভালো নেই, বেকারত্বের কারণে সীমাহীন দুর্দশার মধ্যে রয়েছে, অনিশ্চয়তা ও অন্ধকারে তাদের দিনরাত এখন একাকার হয়ে যাচ্ছে। ঈদের আনন্দ সবার হৃদয়ে কড়া নাড়লেও যুবসমাজের মাঝে নেই কোনো আনন্দ বরং তাদের হৃদয়ে শুধু হাহাকার শোনা যাচ্ছে। বেকারদের জন্য জীবন বাঁচিয়ে রাখা যেখানে অনিশ্চিত হয়ে পড়েছে সেখানে বেকার যুবকের জন্য ঈদ উৎসব শুধু বিলাসিতা ও কাল্পনিক রূপকথার স্বপ্নমাত্র। বর্তমানে একজন বেকার না পারেছে কারো কাছে হাত পাত্তে না-পারছে জীবন যুদ্ধে টিকে থাকতে।বর্তমান বাজারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে অস্বস্তি নিয়ে এসেছে এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন বেকার যুবকেরা। অর্থের অভাব, দ্রব্যমূল্য বৃদ্ধি ও কর্মসংস্থান না থাকা ন্যূনতম ঈদ উদযাপনও করতে না পারার মূখ্য করণ। এমন পরিস্থিতিতেও দেশের সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা দিন দিন বৃদ্ধি করা হচ্ছে উন্নত জীবন যাপনের জন্য। পক্ষান্তরে বেকার যুবসমাজ না খেয়ে আত্মহত্যার পথ বেঁচে নিচ্ছে এতে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ লক্ষণীয় নয়। তিনি সরকারের নিকট বেকার যুবসমাজের জন্য রাষ্ট্রীয় ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা দাবি জানান অন্যথায় বেকার ভাতা প্রদান ও দেশের প্রতিটি উৎসবে – উৎসব ভাতা প্রদানের জোর দাবি জানান।
মোঃ মোস্তফা আল ইহযায আরও বলেন, এই ঈদে বেকার যুবসমাজ কোনো প্রকারের সরকারি সাহায্য- সহযোগিতা পায়নি। পায়নি তেমন না কোনো ব্যক্তিগত বা সেচ্ছাসেবী সাংগঠনের সহযোগিতা নেই তাদের পাশে দাঁড়িয়ে আস্বস্ত করার মত কেউ বরং অনেকেই নিগৃহীত হচ্ছেন, তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হচ্ছেন মা-বাবা, ভাই-বোন, পরিবার-পরিজনসহ সমাজের কাছে। এ নিয়ে বেকার যুবকদের দুশ্চিন্তার ভাঁজ কপালে, দিশে হারা হয়ে যাচ্ছেন অনেকেই। এমন পরিস্থিতি বহাল থাকলে দেশে অপকর্ম ও সন্ত্রাসবাদ বৃদ্ধি পাবে, শিক্ষিত বেকার যুবকেরা জড়িয়ে পড়বে বিভিন্ন অপকর্মে সাথে। দেশে চোরাকারবারি, মাদকদ্রব্য, হত্যা, চিন্তাই সহ অরাজকতা বৃদ্ধি পাবে। অচিরেই দেশের এই শিক্ষিত সোনালী ভবিষ্যৎ বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে অভিশাপ বয়ে আনবে জাতীয় অর্থনীতিতে, বোঝা হয়ে উঠবে পরিবার- পরিজন সমাজ ও রাষ্ট্রের। বেকারদের এই তীব্র জীবন যুদ্ধের যন্ত্রণা থেকে মুক্তি দিতে সরকারকে এগিয়ে এসে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান, পাশাপাশি সমাজের বিত্তবান এবং সেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এসে বেকার যুবসমাজের পাশে দাড়াতে আহবান জানান। বেকার যুবকদের দুঃসহ যন্ত্রণার জীবন থেকে মুক্তি পাক আনন্দ উপভোগ্য হয়ে উঠক যুবসমাজসহ দেশের প্রতিটি মানুষের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করতে বাংলাদেশ বেকারত্ব মুক্ত মঞ্চ সাথে অংশীদার হতে যুব সমাজের প্রতি আহ্বান জানান।
Views: 224
Related