বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে সন্ত্রাসী হামলায় আহত ইয়াসিন (১৫) চিকিৎসাধীন অবস্থায় ২৫ দিন পর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইয়াছিন। হত্যার শিকার ইয়াসিন বেনাপোলের কাগমারি গ্রামের হাসানের ছেলে। এর আগে গত ১৬ এপ্রিল সন্ত্রাসী হামলায় হত্যার শিকার হয় ইয়াসিনের দাদা আ.লীগ নেতা মগর আলী। এদিকে ১ মাসে একই পরিবারে ২ জন হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের পরিবার পরিজনের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এঘটনায় পরিবার ও এলাকাবাসি সন্ত্রাসীদের কঠোর শাস্তির দাবি জানান। এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, ইতিমধ্যে দু’জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







