,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী বাবা-ছেলেকে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার (২৩ মে) ভোরে তাদের আটক করা হয়। আটক অস্ত্র ব্যবসায়ীরা হলেন, সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে মো. শাহ জামাল ওরফে কালু (৫৩) ও তার ছেলে সোহেল আহমেদ (২৮)। বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পায় অস্ত্র ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অস্ত্রের একটি চালান পাচার করে এনে সাদিপুর গ্রামের একটি বাড়িতে মজুদ করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল শাহ জামাল কালুর বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে বাবা-ছেলেকে আটক করা হয়েছে। অস্ত্র-গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী। আটক বাবা-ছেলের বিরুদ্ধা অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ
মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ৬২ বছর বয়সী শাশুড়ি আরজিনা বেগমকে মারধর...





