Monday, October 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

বেনামি ফোন আতঙ্ক

admin by admin
April 2, 2023
in অপরাধ, জাতীয়, বিশেষ সংবাদ, রাজধানী ঢাকা
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরপুরের বেনারশি পল্লির ব্যবসায়ী জুয়েল (ছদ্মনাম)। সম্প্রতি তার মোবাইলে ফোনে দেশের বাইরের একটি নাম্বার থেকে কল আসে। সেখানে শীর্ষ সন্ত্রাসী শাহাদতের নাম ভাঙিয়ে চাওয়া হয় মোটা অঙ্কের ঈদ বকশিশ। বিষয়টি নিয়ে তিনি পরিচিত দু-একজনের সঙ্গে আলাপ করেন।

ফোনের বিষয়টিকে তারা ভুয়া বলায় জুয়েল আর থানা পুলিশের শরণাপন্ন হননি। তবে মনের ভেতর আতঙ্ক নিয়ে তিনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। একইভাবে ফার্মগেট এলাকার ফুটপাতের একজন লাইনম্যানের কাছে ফোনে চাঁদা দাবি করেন জেলে আটক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের ঘনিষ্ঠজন পরিচয়ে। ঈদে তারও মোটা অঙ্কের বকশিশ লাগবে বলে আলমগীর নামের ওই লাইনম্যানকে জানান।

বিষয়টি তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে জানালে তিনি চুপচাপ নিজের কাজে মন দেয়ার পরামর্শ দেন। শুধু এ দুটি ঘটনাই নয়— ঈদের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ছোট থেকে বড় মাপের ব্যবসায়ীদের কাছে এ ধরনের ফোন কলের হিড়িক পড়ে গেছে। এ ধরনের কলের যন্ত্রণায় অনেকে নাম্বারই বদল করে ফেলেছেন।

আবার অনেকে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতনদের জানালে তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। সেখানে দেখা গেছে, বিশেষ আ্যাাপস ব্যবহার করে শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে একাধিক চক্র এ ধরনের চাঁদাবাজিতে জড়াচ্ছে।

জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুণ-অর-রশিদ বলেন, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এসব কল দেশে বসে বিশেষ অ্যাপের মাধ্যমে ব্যবসায়ীদের টার্গেট করে কল করা হচ্ছে। এরা সবাই প্রতারকচক্র। অনেকটা বিকাশ প্রতারণার মতো। তাদের বসবাসও ফরিদপুর, ভোলা ও জয়পুরহাটে। তাদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশের একাধিক টিম।

তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসীর চাঁদা চাওয়া বা আদায়ের একটা ধরন আছে। এদের ক্ষেত্রে ভিন্ন। অনেকটা ছ্যাঁচড়া প্রকৃতির। এ জন্য ব্যবসায়ীদের তিনি পুলিশে জানানোর পাশাপাশি এসব কল এড়িয়ে চলার পরামর্শ দেন।

জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা এক সময় শীর্ষ সন্ত্রাসীদের দখলে ছিল। তারা ঈদ বা বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করত। কোনো কারণে চাঁদা দিতে অপরাগতা জানালে গুলি অথবা বোমা হামলার নজির ছিল। বর্তমান দেশে এ ধরনের সন্ত্রীদের কোনো অস্বিত্ব নেই।

পুলিশের অভিযানে তারা অনেকেই দেশ ছেড়েছেন। আবার অনেকে রয়েছেন জেলে। এর মধ্যে কয়েকজন দেশে তাদের প্রতিনিধিদের মাধ্যমে চাঁদা আদায় করে বলে অভিযোগ রয়েছে। এমনকি ব্যবসায়ীরাও ওইসব চাঁদাবাজদের চেনেন। এ কারণে তারা সময়মতো তাদের কাছে নির্দিষ্ট অঙ্কের চাঁদা পৌঁছে দেন। আবার অনেকে জেলে বসেও চাঁদা আদায় করেন।

মামলা পরিচালনার জন্য অনেক ব্যবসায়ী তাদের সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে ফার্মগেট এলাকা এক সময় সুইডেন আসলামের দখলে ছিল। মগবাজারে সুব্রত বাইনের দাপট কমলেও তার সাঙ্গপাঙ্গোদের তৎপরতা এখনও চোখে পড়ে। বিশেষ করে তার ভাইরা পরিচয়ে একজন বিভিন্ন মানুষের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে থাকে। মিরপুরে শাহাদতের এক আধিপাত্য থাকলেও শেওড়াপাড়া এলাকায় বিকাশ-প্রকাশ নতুন করে লোকজন দলে ভেড়াচ্ছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। মতিঝিল ও খিলগাঁও এলাকা জিসান ও জয়ের একক আধিপত্য রয়েছে বলে জানা গেছে। এছাড়া মোহাম্মদপুরে ইমনের দাপট আরও বেড়ে গেছে। তার স্ত্রী লিনা নতুন করে চাঁদাবাজিতে জড়াচ্ছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্রমতে, সম্প্রতি এসব সন্ত্রাসীদের নামের ব্যবহার বেড়ে গেছে। কারণ সামনে ঈদ। আর এ ঈদকে সামনে রেখে তাদের নাম ব্যবহার করে ব্যবসায়ীদের কাছে ফোন করা হচ্ছে। চাওয়া হচ্ছে ঈদ বকশিশের নামে মোটা অঙ্কের টাকা। যদিও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ ধরনের কল পাওয়া মাত্রই পুলিশের শরণাপন্ন হওয়া তাগিদ দিয়েছে। তবে ভয়ে অনেকে গোপনে তাদের দাবি মেনে নিচ্ছেন বলেও নাম প্রকাশ না করার শর্তে জানান।

সূত্রমতে, ফোন কলের পাশাপাশি নতুন করে চালু হয়েছে সাদা কাফনের কাপড়। মোহাম্মদপুরের অন্তত একাধিক ব্যবসায়ীর কাছে শীর্ষ সন্ত্রাসীদের নামে চাঁদা দাবি করে কাফনের কাপড় পাঠানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করলেও বড় ভাই পরিচয় দেওয়া মূল হোতা রয়েছেন অধরা।

জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকায় ন্যাশনাল গ্লাস হাউস নামক ব্যবসা প্রতিষ্ঠানে সন্ধ্যায় অজ্ঞাতনামা এক ব্যক্তি প্রবেশ করেন। এরপর তার হাতে থাকা একটি চিঠির খাম, র‍্যাপিং পেপারে মোড়া বক্স রেখে দ্রুত পালিয়ে যায়। পরে ওই দোকানের লোকজন ওই খামটি খুলে দেখতে পান তাতে একটি চিরকুট রয়েছে।

ওই চিরকুটে মাত্র দুদিন সময় বেঁধে দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এছাড়া খামের সঙ্গে রেখে যাওয়া একটি গিফট বক্স দোকানের কর্মচারীরা দেখতে পান। ওই বক্সে তারা দেখতে পান, কাফনের কাপড়, একটি লাইফবয় সাবান, কিছু তুলা, আতরের শিশি, গোলাপজলের বোতল ও সুরমার কৌটা। এরপর কর্মচারীরা খাম ও বাক্স দোকানে রেখে যাওয়ার বিষয়টি দোকান মালিক জাহাঙ্গীর আলমকে জানান।

তিনি বিষয়টি শুনতে পেয়ে প্রথমে কিছুটা ভয় পেয়ে যান। পরদিন ১৩ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে ১৬ থেকে ১৭ বছরের এক কিশোর ন্যাশনাল গ্লাস হাউসে ঢোকে। আগের মতোই সে ওই দোকানের ভেতরে একটি খাম রেখে দ্রুত পালানোর চেষ্টা করে। তখন দোকান কর্মচারীরা দৌড়ে তাকে আটক করে। পরে তাকে পুলিশে দেওয়া হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব হোসেন নামে এক ব্যক্তি তাকে খামটি তাদের দোকানে রেখে যেতে বলেছে জানায়।

মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ওই ঘটনায় মামলা দায়েরের পর দুজনকে গ্রেফতার করা হয়েছে। এবং একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে প্রতিষ্ঠানের মালিককে ১৫ ফেব্রুয়ারি দুপুর ৩টার সময় টাকাসহ শ্যামলী ক্লাব মাঠে উপস্থিত থাকতে বলা হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তিগত তদন্তের মাধ্যমে রাজীবের অবস্থান শনাক্তের পর তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে। এর আগে আদাবর থানার একই ধরনের কৌশলে দেড় লাখ টাকা চাঁদা আদায় করেছে। আর তার পাঠানো চিরকুট লেখা দোকানটিও শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শীর্ষ সন্ত্রাসীর নামে এখন বেশিরভাগই কিশোর গ্যাংয়ের সদস্যরা ঈদ সালামি চেয়ে ফোন করছেন। তাদের কয়েকজনকে শনাক্ত করা করে আইনের আওতায় আনা হয়েছে।

এছাড়া সম্প্রতি মোহাম্মদপুর থেকে অন্তত ৩৯ জন কিশোরগ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়। তারা সবাই এ ধরনের বেনামি কল দিয়ে চাঁদাবাজি করে আসছিল বলে র‍্যাবের প্রাথমিক তদন্তে ওঠে এসেছে।

নয়া শতাব্দী
Post Views: 289

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটন কেন্দ্র

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটন কেন্দ্র

by admin
October 12, 2026
0
5

  মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সাজেক-দীঘিনালা সড়কে স্থানীয়...

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

by admin
October 12, 2026
0
9

  মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা সদরের আরামবাগ এলাকার বায়তুশ শরফ সড়কে একটি সিগারেট কোম্পানির স্টোররুম থেকে সাইফুল ইসলাম...

বদলকোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী-উজ্জ্বল সুমন পাটোয়ারী

বদলকোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী-উজ্জ্বল সুমন পাটোয়ারী

by admin
October 12, 2026
0
3

  মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার সমান সুযোগ, মানবিক মর্যাদা ও সুষম উন্নয়নের অঙ্গীকার; বিএনপির দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের...

বুড়িচংয়ে সহজলভ্য সাগর কলা: পুষ্টির উৎস, নাকি অদৃশ্য রাসায়নিক ঝুঁকি?

বুড়িচংয়ে সহজলভ্য সাগর কলা: পুষ্টির উৎস, নাকি অদৃশ্য রাসায়নিক ঝুঁকি?

by admin
October 12, 2026
0
3

  মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।। কুমিল্লার বুড়িচং উপজেলা চায়ের দোকান, মুদি দোকান, ফলের আড়ত থেকে শুরু করে পাড়া-মহল্লার ছোট-বড় প্রায়...

পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নভেম্বরের শেষেই উৎপাদন শুরুর আশা

পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নভেম্বরের শেষেই উৎপাদন শুরুর আশা

by admin
October 12, 2026
0
9

  মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম ও বাংলাদেশের মধ্যে যৌথ পারমাণবিক জ্বালানি প্রকল্প সম্প্রসারণ নিয়ে আলোচনা...

তসলিমাকে কলকাতায় দেয়া সম্বর্ধনা সভায় তসলিমা যে বক্তব্য উপস্থাপন করেছেন তা ধর্ম উন্মাদ, ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল, মৌলবাদী জঙ্গিবাদী দের জন্য একটি শিক্ষনীয় বক্তব্য

তসলিমাকে কলকাতায় দেয়া সম্বর্ধনা সভায় তসলিমা যে বক্তব্য উপস্থাপন করেছেন তা ধর্ম উন্মাদ, ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল, মৌলবাদী জঙ্গিবাদী দের জন্য একটি শিক্ষনীয় বক্তব্য

by admin
October 12, 2026
0
8

তসলিমাকে কলকাতায় দেয়া সম্বর্ধনা সভায় তসলিমা যে বক্তব্য উপস্থাপন করেছেন তা ধর্ম উন্মাদ, ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল, মৌলবাদী জঙ্গিবাদী দের জন্য একটি...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটন কেন্দ্র October 12, 2026
  • খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার October 12, 2026
  • মানব পাচার হতে ফিরে আসা সারভাইভারে ব্যবসায়ী পণ্য-সামগ্রী বিতরণ October 12, 2026
  • রনি ইকরামূলের নেতৃত্বে রূপদিয়া নরেন্দ্রপুরে নগ্ন ভিডিও ফেসবুকে প্রচার, চাঁদা দাবিসহ নানা অপকর্ম October 12, 2026
  • বদলকোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী-উজ্জ্বল সুমন পাটোয়ারী October 12, 2026
  • কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা October 12, 2026
  • বুড়িচংয়ে দীর্ঘদিন কারানির্যাতিত বিএনপি নেতা আবু ইউসুফ তুহিনের জন্মদিন পালিত October 12, 2026
  • বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ October 12, 2026
  • বুড়িচংয়ে সহজলভ্য সাগর কলা: পুষ্টির উৎস, নাকি অদৃশ্য রাসায়নিক ঝুঁকি? October 12, 2026
  • HUMANITY-মানবতার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ October 12, 2026
  • বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা October 12, 2026
  • সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনিসুর রহমান এর মোটর সাইকেল শোডাউন। October 12, 2026
  • চৌদ্দগ্রামে পরকিয়ার জেরে যুবককে গণপিটুনি, অস্ত্রসহ পুলিশে সোপর্দ October 12, 2026
  • জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ হাজী সুরুজ মিয়ার ২৮ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত October 12, 2026
  • চৌদ্দগ্রামে মাদক বিরোধী সচেতনতামূলক মিছিল October 12, 2026
  • #মুক্ত_মানবতার_প্রার্থনা_ও_অঙ্গীকার October 12, 2026
  • পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নভেম্বরের শেষেই উৎপাদন শুরুর আশা October 12, 2026
  • আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। October 12, 2026
  • তসলিমাকে কলকাতায় দেয়া সম্বর্ধনা সভায় তসলিমা যে বক্তব্য উপস্থাপন করেছেন তা ধর্ম উন্মাদ, ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল, মৌলবাদী জঙ্গিবাদী দের জন্য একটি শিক্ষনীয় বক্তব্য October 12, 2026
  • আমার স্ত্রীর নাম মেহরীন। বয়স আটাশ কিংবা ঊনত্রিশ হবে। না, ত্রিশও হতে পারে। আমি নিশ্চিত নই। October 12, 2026
  • পেটে গজ রেখে সেলাই ৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আপস October 12, 2026
  • বড়াইগ্রামে আওয়ামীলীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন October 11, 2026
  • জমি না দিয়েই মহাসড়কের অধিগ্রহণের টাকা উত্তোলনের অভিযোগ October 11, 2026
  • সন্দ্বীপ চ্যানেলে অভিযান,  আড়াই লাখ টাকার জাল জব্দ October 11, 2026
  • অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুণঃগঠন কর : ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা কর October 11, 2026
  • তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি October 11, 2026
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে October 11, 2026
  • বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট October 11, 2026
  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার October 11, 2026
  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ।১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটন কেন্দ্র

      অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটন কেন্দ্র

      October 12, 2026
      খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

      খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

      October 12, 2026
      মানব পাচার হতে ফিরে আসা সারভাইভারে ব্যবসায়ী পণ্য-সামগ্রী বিতরণ

      মানব পাচার হতে ফিরে আসা সারভাইভারে ব্যবসায়ী পণ্য-সামগ্রী বিতরণ

      October 12, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d