রংপুর বিভাগীয় প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার এলাহী হলের ছাত্রলীগের বিভিন্ন রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত ১৩ অক্টোবর রবিবার দিবাগত রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শহীদ মুখতার এলাহী হলের ছাত্রলীগ ব্যবহৃত বিভিন্ন রুমে অভিযান পরিচালানা করেন। এসময় তৃতীয় তলার ৩০৫, ৩০৬ পঞ্চম তলার ৫০৩, ৫১১ রুম থেকে দেশীয় রড, চাপাতি, ছুরি, দা, রামদা ও বেকিসহ বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলননের ছাত্র-জনতার ওপর হামলার জন্য ছাত্রলীগ এসব অস্ত্র হলে জমা করে রেখেছিল। শহীদ মুখতার এলাহী হলের প্রাধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, হলে অবৈধ ছাত্রদের বের করে দেয়া এবং মেধারভিত্তিতে সিট বরাদ্দের জন্য এরইমধ্যে আমরা নোটিশ দিয়েছিলাম। নোটিশ দেয়ার পর আমরা রবিবার রাতে হলটিতে অভিযান চালানো হয়। এসময় সাত-আটটি রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ওই রুমগুলোতে থাকতো ছাত্রলীগ নেতাকর্মীরা। ছাত্র আন্দোলন থামাতেই এসব রুমগুলোতে ছাত্রলীগ নেতাকর্মী দেশীয় অস্ত্রের মজুদ করে ছিল। এবিষয়ে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






