বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও ‘সংবাদ’ পত্রিকার বেরোবি প্রতিনিধি মো. আবু সাঈদ এর মমতাময়ী মায়ের মৃত্যুতে শোক সভা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
৩১ আগস্ট রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সাংবাদিক সমিতির কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মোঃ শওকাত আলী।এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ছাত্র উপদেষ্টা,প্রক্টর, শিক্ষক ও সমিতির সদস্যরা।
সমিতির সদস্যরা বলেন,আমরা দুআ করি আল্লাহ যেন তাকে জান্নাত দান করে।আর আমাদের আবু সাঈদ ভাই ও তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে এ দুআ থাকবে।
এতে উপাচার্য বলেন,যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই।তাই যাদের মা বেঁচে আছে তাদেরকে শ্রদ্ধা করবো।সুতরাং আবু সাঈদের মত যাদের মা আমাদের মাঝে নেই আমরা তাদের জন্য দুআ করি। আবু সাঈদের মা কে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি।আল্লাহ তার জীবনের পাপগুলো মাফ করে দেন।
বক্তব্য শেষে মুনাজাতের মাধ্যমে দুআ অনুষ্ঠান সমাপ্ত হয়।
Post Views: 170
Related