রংপুর বিভাগীয় প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব হামিদা বেগম। গতকাল সোমবার সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম স¤পর্কে সচিবকে অবহিত করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং পল্লী উন্নয়ন একাডেমীর মধ্যে গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট পার¯পারিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। এসময় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো.খুরশীদ ইকবাল রেজভী ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ অতিথিবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (ইউবিইএসটি) নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী...








