সোমবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি জাফর সাদিকের নেতৃত্বে একটি টিম রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তারা আহতদের সাথে সাক্ষাৎ করেন ও চিকিৎসার খোঁজখবর নেন এবং আহতদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এসময় মহানগর সেক্রেটারি মুজাহিদ আব্দল্লাহ-সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মহানগর সভাপতি জাফর সাদিক বলেন, দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে স্বৈরাচার হাসিনা সরকারের নৃশংসতার শিকার হয়ে যারা নিহত হয়েছেন, আল্লাহ তায়ালা তাঁদেরকে শহীদ হিসেবে কবুল করুন। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা দান করুন।
তিনি বলেন, দেশের জন্য তাদের এই আত্মত্যাগ মুক্তিকামি সকল মানুষকে অনুপ্রেরণা জোগাবে। জাতির ইতিহাসে তাঁদের এই অবদান চির অম্লান হয়ে থাকবে ইনশাআল্লাহ।
—







