দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
স্টাফ রিপোর্টার ॥ ২০ আগষ্ট মঙ্গলবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের উন্নত মানের চিকিৎসা ও মেডিকেল দেখাশুনার জন্য বর্তমান পরিচালক এটিএম নুরুজ্জামান ও সার্জিক্যাল চিকিৎসক ডাঃ প্রশান্ত কুমার রায়ের সাথে মত বিনিময় করেছেন শিক্ষার্থীরা।
গত ৪ আগষ্ট দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ১০ জন শিক্ষার্থী বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জিক্যাল বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাদের উন্নত মানের চিকিৎসার সেবা প্রদানের সাধারণ শিক্ষার্থীরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক এটিএম নুরজ্জামান ও সার্জিক্যাল চিকিৎসক ডাঃ প্রশান্ত কুমার রায়ের সাথে মত বিনিময় করে তাদের উন্নত মানের চিকিৎসা সেবা প্রদানে জন্য মত বিনিময় করাকালীন পরিচালক ডাঃ এটিএম নুরুজ্জামান বলেন, আন্দোলনে আহত শিক্ষার্থীরা যারা এইখানে চিকিৎসাধীন রয়েছে তাদের চিকিৎসা সেবা প্রদানে কোনো রকম সমস্যা করা হবে না। এটা আমাদের নৈতিক কর্তব্য। সাধারণ শিক্ষার্থী রবিউল ইসলাম রাজু, মোঃ শাকিল, আরিফ মুন, মোঃ ফারহান ইসলাম, আসিদ পারভেজ, তাজরিন, মিষ্টি, ও দিনাজপুরের প্রবীণ কবি-সাহিত্যিক ফাতেমা বেগম আহত শিক্ষার্থীদের পাশে গিয়ে তাদের চিকিৎসার খোঁজ-খবর নিতে গেলে আহত চিকিৎসাধীন শিক্ষার্থী আবু সাইদ, তামিম ইকবাল, মোঃ বক্কর, মোঃ কামরুল, মুসলিম জানায়, আমাদের চিকিৎসার বিষয়ে অর্থনীতিক সমস্যা রয়েছে তবে, জেলা প্রশাসন আশ্বাস দিয়েছেন অবিলম্বে চিকিৎসার ব্যাপারে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে।
ক্যাপশনঃ
২০ আগষ্ট মঙ্গলবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের উন্নত মানের চিকিৎসা ও মেডিকেল দেখাশুনার জন্য বর্তমান পরিচালক এটিএম নুরুজ্জামান ও সার্জিক্যাল চিকিৎসক ডাঃ প্রশান্ত কুমার রায়ের সাথে মত বিনিময় করে শিক্ষার্থীরা পরে আহতদের দেখতে যান।








