বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জুয়েল ॥ দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসএফডি), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে জনপ্রতিনিধি, সরকারী বে-সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট এর অবহিতকরণ কর্মশালা করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে ইউএনও ছন্দা পাল এর সভাপতিত্বে এবং প্রকল্পের কৃষিবিদ মোঃ ইয়াকুব আলীর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ, আঞ্চালক ব্যবস্থাকপ মোঃ মকলেছুর রহমান প্রমুখ। প্রকল্পের উদ্দেশ্য-ঃ দরিদ্র, অতিদরিদ্র ও ঝুঁকিপূর্ণ সদস্যদের জীবনমান উন্নয়ন, দূর্যোগ ও ঝুঁকি হ্রাস। টেইসই ও জবাবদিহি মুলক গ্রামীন সংগঠন স্থাপন, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। নেতৃত্ব এবং সামর্থ্য বৃদ্ধির মাধ্যমে লক্ষিত জনগোষ্ঠির ক্ষমতায়ন।
ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার ইউএনও ছন্দা পাল এর সভাপতিত্বে (এসএফডি) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় দিনাজপুর জেলা কার্যালয় আয়োজিত (আরইএলআই) প্রজেক্ট এর অবহিতকরণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন। ছবি-প্রতিনিধি
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







