বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জুয়েল ॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা সভা কক্ষে সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে আইন শৃঙখলা, সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান এবং মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল আলম, ইউনিয়ন চেয়ারম্যান যথাক্রমে উৎপল রায় বুলু, ওয়াক্কাস কাঞ্চন, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ নুরে আলম সিদ্দিক জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম প্রমুখ্ বক্তব্য রাখেন। এসময় সকল সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার ইউএনও ছন্দা পাল এর সভাপতিত্বে আইন শৃঙখলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন। ছবি-প্রতিনিধি








