বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জুয়েল ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করেছে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন। সকাল ৯টায় উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ শেষে সকাল সাড়ে ৯টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী, উপজেলা স্বাস্থ্য ওপঃপঃ কর্মকর্তা ডাঃ আবুল রাসার মোঃ সায়েদুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সোয়াইবা আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন প্রমুখ। এছাড়াও দলীয় কার্যালয়ে সূর্য্য দয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধণমিত করণ, সকাল সাড়ে ৯টায় শোক র্যালী শেষে আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে করেছে উপজেলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সহযোগি সংগঠন।
ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা চত্ত্বরে জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসনের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল সহ সকল সরকারী কর্মকর্তা। ছবি- প্রতিনিধি
রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা
রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ...








