বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জুয়েল ॥ বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি স্বর্গীয় পরেশ চন্দ্র সরকারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ জানুয়ারী শনিবার বিকাল ৩টায় উপজেলা রোডস্থ্য বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয় হতে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলমসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে হতে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি স্বর্গীয় পরেশ চন্দ্র সরকারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম। ছবি-প্রতিনিধি
পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন বে-সরকারিভাবে নির্বাচিত
বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : কঠোর নিরাপত্তা উৎসবমুখর ও শান্তিপুর্ন পরিবেশের মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এর...








