সাজ্জাদুর রহমান :বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু), নিয়ে অপেক্ষার প্রহর শেষ।অমরণ অনশন কিংবা অবস্থান কর্মসুচি সবি করেছিল এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।২৮ অক্টোবর রাষ্টপতি থেকে অনুমোদনের পর সব সংশয় কেটেছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পর হতে যাচ্ছে কাঙ্খিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন।
জুলাই অভ্যুত্থান পর গণরুম গেস্ট রুমের যে সাংস্কৃতি ছিলো তা এখন বন্ধ হয়েছে। কোনো রাজনৈতিক দলের কমকান্ডে সামিল হওয়া বাধ্যতামুলক নয়।
তাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রক্ষিতে এ ছাত্র সংসদ।যাতে শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ সুরক্ষিত হবে।
কেন্দ্রীয় ছাত্র সংসদ বেরোবির বিধিমালা অনুযায়ী, ১৩ টি পদে সরাসরি নির্বাচন ও হল সংসদে নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে । যাতে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধির মাধ্যমে সব কথা তুলে ধরতে পারবেন।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শেখর রায় বলেন, সুষ্ঠু নিরপেক্ষ ও লেজুরবিত্তিক রাজনীতিবতীত একটি নির্বাচন হোক। যোগ্য, আদর্শ, উত্তম চরিত্র ও মনের প্রার্থী বিজয়ী হোক। নির্বাচিত হয়ে তারা হয়ে উঠুক বেরোবির একেকজন যোগ্য প্রতিনিধি । তারা ন্যায় আর পক্ষে থাকুক । তাদের হাত ধরেই এগিয়ে যাক বেরোবি।
গণিত বিভাগের শিক্ষার্থী জাওয়াদ সাজিদ বলেন, ছাত্র সংসদ শিক্ষার্থীদের দাবি, অধিকার ও স্বার্থ রক্ষার প্রধান মঞ্চ। এটি প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, যাতে প্রতিটি শিক্ষার্থীর কণ্ঠ পৌঁছে যায় সিদ্ধান্ত গ্রহণের টেবিলে। কিন্তু এজন্য সংসদকে দলীয় প্রভাবমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে হবে। প্রকৃত অর্থে ছাত্র সংসদ তখনই সফল, যখন তা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তাদের সমস্যার সমাধান ও কল্যাণে কাজ করে।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান জানায়,আমরা এমন ছাত্র সংসদ চাই।
যে ছাত্র সংসদের মাধ্যমে যোগ্য নেতৃত্ব আসবে সকল ছাত্র ছাত্রীর সমস্যা সমাধানের হাতিয়ার হয়ে কাজ করবে।সবার বিশ্বস্ত জায়গা হবে এই ছাত্র সংসদ।








