স্টাফরির্পোটার ॥ ব্রীসডো সংস্থা চিরিরবন্দর দিনাজপুর এর আয়োজনে ডাব্বিউ বিবি ট্রাষ্ট এর সহযোগীতায় বিশ্ব তামাকমুুক্ত দিবশ উদযাপন করা হয়। উক্ত তামাকমুক্ত দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে অবস্থান কর্মসূচীতে ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩নং ফতেজংপুর ইউনিয়ন পরিষদ চিরিরবন্দর প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় “তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি” এর উপরে বিস্তারিত আলোচনা মূলক বক্তব্য রাখেন ব্রীসডো চিরিরবন্দর দিনাজপুর এর নির্বাহী পরিচালক মির্জা ওবায়দুর রহমান। আগামী ২০৪০ সালের আগেই বাংলাদেশ তামাক ও তামাকজাত দ্রব্য মুক্ত সর্বাধুনিক আত্মস্বনির্ভরশীল উন্নত বাংলাদেশ বিনির্মানের আত্মপ্রত্যয়ে নিয়ে আমরা আমাদের এই ব্রীসডো সংগঠনের মাধ্যমে ২০০১ সাল থেকে ধূমপান তামাক সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ে আমাদের জেলা দিনাজপুরে অসংখ্য সমাজ সচেতনতা ও সেবামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে করে আসছি। ২০৪০ সালের আগেই সম্পূর্ণ তামাকমুক্ত বাংলাদেশ বির্মানের আত্মপ্রত্যয়ে আমরা সদা জাগ্রত এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করে এগিয়ে যাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ কাইফুর রহমান পারভেজ, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মোঃ পিয়ারুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক মোহাম্মদ গোলাম রব্বানী এছাড়াও বক্তব্য রাখেন ইউপি সদস্য সহ স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।








