[ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৪] দেশের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে জেএসি বাহন জনপ্রিয় করে তোলার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি ‘ব্র্যান্ড স্টার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।
উল্লেখ্য স্বনামধন্য চীনা অটোমোবাইল ও বাণিজ্যিক বাহন নির্মাতা প্রতিষ্ঠান জেএসি মটরসের বাংলাদেশে একমাত্র পার্টনার এনার্জিপ্যাক। জেএসি মটরসের একমাত্র পরিবেশক হিসেবে দেশের পরিবহন খাতে বিশ্বমানসম্পন্ন পণ্য ও সেবা প্রদান করার মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে এনার্জিপ্যাক। বাংলাদেশে জেএসি’র বাহন জনপ্রিয় করে তুলতে ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন ক্যাম্পেইন ও থিমভিত্তিক কৌশল বাস্তবায়ন করেছে এনার্জিপ্যাক। এনার্জিপ্যাকের এসব কার্যক্রম বাংলাদেশে জেএসি’র বাহনের বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। প্রতিষ্ঠানটি এ প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ, এনার্জিপ্যাককে ‘ব্র্যান্ড স্টার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের ব্যবসায়ীক প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে এবং আমরা ভবিষ্যতেও আমাদের এ অঙ্গীকার অব্যাহত রাখব।” ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ২৫ হাজারের বেশি বাণিজ্যিক কাজে ব্যবহৃত ভেহিকেল ডিস্ট্রিবিউশন সম্পন্ন করেছে এনার্জিপ্যাক।








