নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে র্যাব এর সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৬৬০০ লিটার বোতলজাত সোয়াবিন তেল জব্দ করে ও তা ১৬০ টাকা দরে খোলা বাজারে বিক্রি করে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার জোনাইল বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন মুদী দোকানের গুদাম ঘর থেকে এ তেল উদ্ধার করা হয়।
র্যাব-৫, সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, অভিযান চালিয়ে মোল্লা ডিপার্টমেন্টাল স্টোরের গুদাম হতে ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা, রুপম স্টোরের গুদাম হতে ১০০০ লিটার ও ১ লক্ষ টাকা, মিতা স্টোরের গুদাম হতে ৬০০ লিটার ও ২৫ হাজার টাকা, বিল্লাল স্টোরের গুদাম হতে ১০০ লিটার ও ২০ হাজার টাকা, দেবাশীষ স্টোরের গুদাম হতে ৪৫০০ লিটার তেল জব্দ ও ১ লক্ষ ৫০ হাজার জরিমানা করা হয়। তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর
শরীয়তপুর: ব্যবসার কাজে পণ্য কিনতে যাচ্ছিলেন তাঁরা। গন্তব্য ছিল রাজশাহীর তাহেরপুর। সেখান থেকে ভুট্টা, পেঁয়াজ, রসুন, ধনিয়াসহ বিভিন্ন কৃষিপণ্য ও...







