জীবন আচার্য্য(যশোর)থেকে :
অভয়নগরে ভবদহ অঞ্চলের মানুষের কান্না এখনও থামেনি। কয়েক দশক ধরে দুঃসহ যাতনা নিয়ে বেঁচে আছেন তারা। সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন দপ্তর পদক্ষেপ নিলেও তা কোনো কাজে আসছে না। বরং রাষ্ট্রের শত শত কোটি টাকা ভবদহের পানিতে হারিয়ে যাচ্ছে। যশোরের অভয়নগরে ভবদহের জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধারসহ বিভিন্ন সমস্যা সমাধানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আহবায়ক এনামুল হক বাবুল এসব কথা বলেন।অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহমেদ খান, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম,সহ যশোর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির সদস্যরা।
Views: 281
Related