মুহাঃ আক্তারুজ্জামান
মহান বিজয় দিবস উপলক্ষে ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ এর উদ্যোগে নানান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার ১৬ ডিসেম্বর ২০২৩ মহান বিজয় দিবস উপলক্ষে ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ নানান কর্মসূচি পালন করেছে। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলোন, কুচকাওয়াজ, শহীদ মিনারে ফুল দেওয়া, আলোচনাসভা সহ উপস্থিত বক্তব্য, দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় বক্তাদের বক্তব্যে দেশের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা প্রকাশ পেয়েছে।
এছাড়া কলেজে অবস্থিত শেখ রাসেল দেয়ালিকায় “চেতনা” নামক ১১তম দেয়ালিকা বিজয় দিবস সংখ্যা উদ্বোধন করা হয়। কলেজের অধ্যক্ষ জনাব মোঃ শাহাদাত হোসেন রিয়াজ মহোদয়ের নির্দেশে দেয়ালিকাটি সম্পদনা করেন বাংলা বিষয়ের প্রভাষক জনাব আক্তারুজ্জামান।
২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল
অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...






