রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মা ও ছোট দুই ভাইয়ের পিটুনিতে মাইদুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ১০ জুলাই সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাইদুল ইসলাম পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মকরমপুর গ্রামের মৃত মনদিল হোসেনের ছেলে। তিনি ২ সন্তনের জনক ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর মায়ের কাছে জমির ভাগ দাবি করে আসছিলেন মাইদুল ইসলাম। এতে বড় ভাই জাহিদুল ইসলামের সম্মতি থাকলেও ছোট দুই ভাই ও মায়ের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়। গত ৩ জুলাই সকাল ৮টার দিকে মাইদুল ইসলাম তার মায়ের কাছে গিয়ে বাবার রেখে যাওয়া জমির ভাগ দাবি করেন। এ নিয়ে মা জিন্নাতুন নেছার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এসময় ছোট দুই ভাই মাহবুব মিয়া ও জেনারুল ইসলাম মানিক পিছন থেকে খুন্তির হাতল দিয়ে মাইদুল ইসলামের ঘাড়ে আঘাত করেন। পরে মা ও দুই ভাইয়ের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হন মাইদুল ইসলাম। তাকে উদ্ধার কওে স্থানীয়রা দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৮দিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িত ছোট ভাই জেনারুল ইসলাম মানিককে আটক করেছে পুলিশ। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিমুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত জেনারুল নামে তার এক ভাইকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই জাহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ
রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সমস জামেয়া মোহাম্মদীয়া কওমী মাদ্রাসা ও হেফজখানা, বাইতুল মামুর জামে মসজিদের স¤পত্তি নিয়ে...








