৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে জাতীয় পতাকার অবমাননা, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাংচুরসহ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও ভারত সরকারের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্যদের মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন এনডিপি’র মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন এ এ এম ফয়েজ হোসেন। আরো বক্তব্য রাখেন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম, যুগ্ম আহবায়ক বাবুল বিশ্বাস, ভাসানী অনুসারী কাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, যুবনেতা এম এ আজিজ, ছাত্রনেতা মোশারফ হোসেন, আহসান হাবিবসহ প্রমুখ। সমাবেশ শেষে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করা হয়।






