বিশ্বকাপে চতুর্থ রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে মুখোমুখি হচ্ছে দুই দল। বিশ্বকাপের ১৭তম ম্যাচে টস জিতে ব্যাট করবে বাংলাদেশ।
একাদশে বড় পরিবর্তন এসেছে। সাকিবের জায়গায় দলে এসেছেন নাসুম আহমেদ। বাদ দেওয়া হয়েছে তাসকিন আহমেদকেও, তার জায়গায় এসেছেন হাসান মাহমুদ। অপরিবর্তিত আছে ভারত একাদশ।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।








