Friday, October 23, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

ভারতে আটক‘ ট্রলার শ্রমিক জেলেদের মুক্তি ও জেলেদের সহায়তা প্রকল্পে লুটপাট বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

admin by admin
March 14, 2023
in জাতীয়, বাংলাদেশ, রাজধানী ঢাকা
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ও বাংলাদেশ উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ১৪ মার্চ ২০২৩ইং মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “ভারতে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা, মৃত জেলেদের ক্ষতিপূরণ প্রদান ও জেলেদের খাদ্য সহায়তা কর্মসূচিতে লুটপাট বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল” অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু মৎস্য ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এদেশের দরিদ্র মৎস্যজীবী ও ট্রলার শ্রমিকরা দেশের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও সাগর ও নদীতে মৎস্য আহরণ করি। গত ১৯ আগষ্ট ২০২২ ও ২১ নভেম্বর ২০২২ দুটি প্রলয়ংকারী জলোচ্ছ্বাস ও বন্যা হয়ে গেল। এতে শতাধিক জেলে প্রাণ হারিয়েছে এবং শতশত ট্রলার নিখোঁজ হয়েছে। প্রায় ১৩৫ জন মৎস্যজীবী ও ট্রলার শ্রমিক ১৮—১৯ ঘন্টা সাঁতার কেটে ভারতীয় জলসীমায় পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে উদ্ধার করে বিভিন্ন কারাগারে রাখে। তাদের ফিরিয়ে আনার জন্য আমরা সরকারের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে প্রায় ১০—১৫ খানা আবেদন করেছি। আমাদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন সময়ে ১২০ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু এখনো ১৮ জন উড়িষ্যার কারাগারে আটক রয়েছে। তাদের মুক্তির জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিসেম্বর ২০২২ পত্র দিয়েছি। কিন্তু দিল্লীর বাংলাদেশ হাইকমিশনের অবহেলার কারণে দীর্ঘ ৪ মাস ধরে ১৮ জন জেলে এখনো মুক্তি পায় নাই।

তারা বলেন, গত ১৯ আগস্ট ও ২১ নভেম্বর ২০২২ প্রলয়ংকারী বন্যায় যে সমস্ত জেলে মারা গেছে তাদের পরিবার পরিজনকে সরকার বা কোন সংস্থা কোন সাহায্য সহযোগিতা করে নাই। সরকারের মৎস্য বিভাগ জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য অনেকগুলো প্রকল্প চালু করেছে। সে প্রকল্পগুলোর সাহায্য প্রকৃত জেলেরা পায় নাই কতিপয় উপজেলা মৎস্য কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বাররা ভাগাভাগি করে নিচ্ছে। বিকল্প কর্মসংস্থানের উপকরণ, জাল, গরু, হাঁস—মুরগি এগুলো জেলেদের দেবার কথা কিন্তু প্রকৃত জেলো পায় নাই। এগুলো পায় চেয়ারম্যান, মেম্বার, উপজেলা মৎস্য কর্মকর্তাদের আত্মীয়—স্বজনরা। জেলেদের ৪ মাসের খাদ্য সহায়তা ও ৬৫ দিনের ইলিশ রক্ষার খাদ্য সহায়তা শুধু চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে ভাগাভাগি হয়। দেশের প্রায় সব ইউনিয়নে একই চিত্র। আমরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পক্ষ থেকে তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।

বক্তারা আরো বলেন, আমরা বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে অপেক্ষা করেছি যে সরকার বা কোন প্রতিষ্ঠান কোন সহযোগিতা দেয় কিনা। কিন্তু গত ৪ মাসে কোন প্রতিষ্ঠান মৃত জেলে শ্রমিকদের পরিবার—পরিজনকে ১ কেজি চাল দিয়েও সাহায্য করেনি। কেউ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে দেখাও করে না। গত ৪ মাসে ভারতে আটক শ্রমিকদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশে আনতে পেরেছি। এখনো ১৮ জন ভারতের উরিষ্যার কারাগারে আটক রয়েছে। আমরা আশা করি, সরকার সঠিক তদন্ত করে যাদের কারণে এতগুলো লোক মারা গেলো তদন্তু করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তা না হলে এ সংগঠন রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।

নিম্নে সংগঠনের পক্ষ থেকে কিছু দাবি পেশ করা হলো—
১) বিগত দিন থেকে যে সকল মৎস্যজীবী জেলে তাদের ট্রলার সহ ভারতে আটক রয়েছে তাদের দেশে ফিরেয়ে আনতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে।
২) মৎস্য বিভাগের সকল পর্যায়ের প্রকল্পে মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি অন্তভুর্ক্তি এবং জেলেদের ভিজিএফ বিতরণে দুর্নীতি বন্ধ করতে হবে। সকল নদীর মোহনায় ক্যাপিটাল ড্রেজিং করতে হবে।
৩) মৎস্যজীবী জেলেদের বিকল্প কর্মসংস্থান ও চাকুরীর ব্যবস্থা করে সংখ্যা পর্যায়ক্রমে নিয়ন্ত্রণে আনতে হবে ও মৎস্যজীবী জেলেদের এফআইডি কার্ড সংশোধনে মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। মৎস্যজীবীদের জন্য মৎস্য ব্যাংক দিতে হবে।
৪) সাগর, নদী, হাওড়, মাছ চাষ, বিক্রি মৎস্যজীবীদের শ্রেনীবিভাজন করতে হবে ও মৎস্যজীবী জেলেদের নামে খাস ভূমি বরাদ্দ দিতে হবে। জলমহালের আয়তন ঠিক রেখে প্রকৃত মৎস্যজীবী জেলে সংগঠনের নামে বরাদ্দ দিতে হবে।
৫) মৎস্য বিভাগের মাধ্যমে এফআইডি কার্ড ধারী জেলেদের সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে ব্যবস্থা করতে হবে। সাগরে ইলিশ মাছ ধরা বন্ধের সময় জেলেদের তালিকা নবায়ন করে সহায়তা দিতে হবে।
৬) সাগর, নদীতে মৎস্য আহরণে জলদস্যু ও বিভিন্ন প্রাকৃতিক কারণে নিহত জেলে পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা, এফআইডি কার্ডধারী সকল জেলেদের নামে জীবন বীমা চালু করতে হবে।
৭) ট্রলার শ্রমিক ও জেলেদের জন্য সরকারের বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত মালামাল বন্টনের নামে লুটপাট বন্ধের লক্ষ্যে ট্রলার শ্রমিক প্রতিনিধি, নৌবাহিনী, কোষ্টগার্ড, নৌপুলিশ, মৎস্য বিভাগ ও শ্রম দপ্তরের প্রতিনিধির সমস্বয়ে কমিটি গঠন করতে।
৮) গভীর সমুদ্রে মৎস্য আহরণকারী ট্রলার শ্রমিক ও জেলেদের ৬৫ দিনের খাদ্য সহায়তা ও বিডিন্ন উপকরণ জেলেদের মাঝে সঠিকভাবে বিতরণ করতে হবে।

আগামী রমজানের পূর্বে ভারতের উড়িষ্যায় আটককৃত জেলেদের মুক্তি না হলে ২রা রমজান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে প্রতিকী অনশনে বসে যাবো এবং জেলেদের খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের উপকরণ সঠিক ভাবে দেওয়া না হলে রমজানের পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি ইসরাইল পন্ডিতের সভাপতিত্বে মানববন্ধনের আরো বক্তব্য রাখেন বাংলাদেশ উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন সিকদার, শাহজাহান (লক্ষ্মীপুর), নজরুল হক (রংপুর), নুরুল ইসলাম (ভোলা), বাবুল মীর (বরিশাল), ধলা মাঝি (পটুয়াখালী), নাসির মেম্বার (লক্ষ্মীপুর), আবুল কালাম (কমলনগর), আশরাফ আলী (কক্সবাজার), আবুল খায়ের (পিরোজপুর), রফিক মিয়া (ঝালকাঠি), বাহারুল মাঝি (ঝালকাঠি), দেলোয়ার (বরগুনা), মামুন মিয়া (ভোলা), নাসির মহাজন (মনপুরা), ডা. আলী আশরাফ (সাতক্ষীরা) প্রমুখ।

Views: 397

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন

সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন

by admin
October 23, 2026
0
7

মানুষের অন্তর বড়ই বিচিত্র। আজ যে হৃদয় ঈমান, ইবাদত ও আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ—কালই তা কোনো প্রলোভন, প্রবৃত্তি, সংশয় কিংবা দুনিয়ার...

ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন

by admin
October 23, 2026
0
7

ঋণ মানুষের জীবনের এক কঠিন বাস্তবতা। কখনো অভাব-অনটন, কখনো পারিবারিক প্রয়োজন, আবার কখনো ব্যবসায়িক ক্ষতির কারণে মানুষ ঋণের বোঝায় জর্জরিত...

বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.)

বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.)

by admin
October 23, 2026
0
20

বিশিষ্ট তাবেয়ি সাবিত (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস (রা.) বলেছেন,  একবার মহানবী (সা.) আমার কাছে আসলেন, তখন আমি সমবয়সী...

দৌলতদিয়া পতিতা-দের কাছে যারা যায়, তাদের কে কোথায় কবর দেওয়া হয়??

দৌলতদিয়া পতিতা-দের কাছে যারা যায়, তাদের কে কোথায় কবর দেওয়া হয়??

by admin
October 23, 2026
0
29

২০০০ সালের আগে এই জায়গাটি নির্ধারিত ছিলোনা। তখন কেউ মারা গেলে পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া হতো বা গোপনে কোন পরিত্যক্ত...

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর

by admin
October 23, 2026
0
10

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামে। সুইটি আক্তার ফজল মিয়া ও...

রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা আর নেই

রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা আর নেই

by admin
October 23, 2026
0
24

  মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি পূজার দাওয়াত খেয়ে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন October 23, 2026
  • ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন October 23, 2026
  • বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.) October 23, 2026
  • আমার স্ত্রী কক্সবাজার থেকে একা ঢাকা ফিরে গেছে। ভোর ছয়টার বাসে। October 23, 2026
  • কোথাও কেউ ভালো না৷ যারা ভাব্বেন সামরিক বাহিনীর লোকজন ভালো৷ তাদের জন্য উক্ত রিপোর্ট 🐸🌚 October 23, 2026
  • দৌলতদিয়া পতিতা-দের কাছে যারা যায়, তাদের কে কোথায় কবর দেওয়া হয়?? October 23, 2026
  • একজন মেয়ের সঙ্গে কতবার মিলন করার পর মেয়েটি গর্ভবতী হয়? October 23, 2026
  • অর্ধনগ্না হেনরোচরাও মাসে বহুলাখ টাকা খরচ করে : October 23, 2026
  • হিন্দুদের পূজোর মধ্যে আনন্দ করা মুসলিম নারীদের নিয়ে কিছু কথা October 23, 2026
  • সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর October 23, 2026
  • নিউইয়র্কের বাফেলোতে আইসের অভিযানে গ্রেফতার সাংস্কৃতিক সংগঠক এনাম October 23, 2026
  • চট্টগ্রামের দুর্গাপূজায় মুগ্ধ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ’ October 23, 2026
  • রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা আর নেই October 23, 2026
  • মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ October 23, 2026
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি October 23, 2026
  • ২২৭ কিমি গতিতে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’ October 23, 2026
  • নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ্দিন ফকিরে ৭তম মৃত্যু বার্ষিকী পালিত October 23, 2026
  • এনজিওতে নতুনদের চাকরি সুযোগ October 22, 2026
  • ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর October 22, 2026
  • সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ October 22, 2026
  • বাংলাদেশিদের জন্য বিনা খরচে ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডি, যেভাবে আবেদন করবেন October 22, 2026
  • বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া October 22, 2026
  • চাঁদাবাজি মামলায় ছাত্রদল আহ্বায়ক নয়ন গ্রেপ্তার October 22, 2026
  • সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের October 22, 2026
  • সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের October 22, 2026
  • রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত October 22, 2026
  • সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ীতে জামায়াতের মতবিনিময় সভা October 22, 2026
  • রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ October 22, 2026
  • সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত গ্রেফতার October 22, 2026
  • উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধানে কৃষকের মুখে হাসি October 22, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন

      সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন

      October 23, 2026

      ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন

      October 23, 2026
      বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.)

      বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.)

      October 23, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d